জার্মান পর্যটকের ল্যাপটপ-ক্যামেরা চুরি: সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে খুঁজছে পুলিশ
· Prothom Alo

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরা এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজে এক ব্যক্তিকে তাঁর ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে। ওই ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের পাশাপাশি চুরির মালামাল উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মালামাল উদ্ধারের চেষ্টা করছে। সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
Visit esporist.com for more information.
গত বুধবার বিকেলে নাটোর রেলস্টেশনে ট্রেনের টিকিট কেনার জন্য এটিএম বুথে টাকা তুলতে যাচ্ছিলেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। তখন ট্রেনের কর্মকর্তা পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে তিনি তাঁর ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ রেখে যান। টাকা তুলে ফিরে এসে দেখেন, ওই ব্যক্তি ও তাঁর ব্যাগ নেই। পরে জানতে পারেন, ওই ব্যক্তি রেলওয়ের কেউ নন। এ ঘটনার পর তিনি নাটোর সদর থানায় গিয়ে বিষয়টি জানান। পরে তাঁকে রাজশাহীতে যাওয়ার পরামর্শ দেন।
চুরি যাওয়া ম্যাকবুক-ক্যামেরার খোঁজে রাজশাহীতে জার্মান পর্যটক, লোকেশন ধরে পুলিশের অভিযানচুরি যাওয়া ল্যাপটপ ও ক্যামেরার খোঁজে বুধবার দিবাগত রাত ১১টার দিকে রাজশাহীতে যান ক্রিল ল্যান্ডার। ওই রাতে রাজশাহী রেলস্টেশনের একটি হোটেলে তাঁর থাকা ও খাওয়ার ব্যবস্থা করে পুলিশ। পরদিন বৃহস্পতিবার বেলা আড়াইটা পর্যন্ত তিনি রাজশাহী রেলওয়ে থানায় ছিলেন। তবে তাঁর মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি। পরে বিকেলে তিনি পদ্মা এক্সপ্রেস ট্রেনে করে ঢাকায় চলে যান।
ভুল করে নাটোর রেলস্টেশনে নামলেন জার্মান পর্যটক, খোয়ালেন ল্যাপটপ ও ক্যামেরাজার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার হোয়াটসঅ্যাপ বার্তায় প্রথম আলোকে বলেন, ল্যাপটপ উদ্ধারের জন্য এখন ওই ব্যক্তিকে শনাক্ত করা বা ল্যাপটপটি চালু হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ল্যাপটপটি শিগগিরই উদ্ধার হবে বলে তিনি আশাবাদী। পুলিশ নিয়মিত তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে ও তদন্তের অগ্রগতি জানাচ্ছে। তিনি বুঝতে পারছেন, পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। বগুড়া থেকে নাটোর পর্যন্ত রেলস্টেশনগুলোতে কর্মরত ব্যক্তিদের শনাক্ত করার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে খুঁজে বের করা সম্ভব বলে তিনি মনে করেন।