প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী

· Prothom Alo

উচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬ শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য তাঁদের চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। আজ বুধবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

মো. মোশাররফ হোসেন বলেন, প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১-এর জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে মনোনীতদের চূড়ান্ত তালিকা অনুমোদন ও প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

Visit sportbet.reviews for more information.

ইউজিসির অনুমোদিত তালিকা অনুযায়ী, ২০১৯ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচজন, ২০২০ সালে পাঁচজন এবং ২০২১ সালে ছয়জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। সব মিলিয়ে তিন বছরের জন্য মনোনীত হয়েছেন ১৬ শিক্ষার্থী।

২০১৯ সালের জন্য মনোনীত পাঁচ শিক্ষার্থী হলেন বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের সোনিয়া আক্তার, কলা ও মানবিক অনুষদের ইংরেজি বিভাগের নূর-ই-জাহান তাহিন, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের তাসলিমা আক্তার, প্রকৌশল অনুষদের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের তাসফিয়া সালাম এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের রিপা আক্তার।

২০২০ সালের জন্য মনোনীত হয়েছেন বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের মাহিমা সুলতানা সরকার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের তৈয়বুন নাহার, সামাজিক বিজ্ঞান অনুষদের অর্থনীতি বিভাগের হেলাল উদ্দিন, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের মুক্তা আক্তার এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফারজানা আক্তার।

আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, ২০২৭–এর সিলেবাস প্রকাশ

এ ছাড়া ২০২১ সালের জন্য মনোনীত ছয় শিক্ষার্থী হলেন বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের তানজিনা আক্তার, কলা ও মানবিক অনুষদের বাংলা বিভাগের নাজনীন সুলতানা, সামাজিক বিজ্ঞান অনুষদের প্রত্নতত্ত্ব বিভাগের সাবিকুন্নাহার, প্রকৌশল অনুষদের আইসিটি বিভাগের নাহিদা আক্তার, ব্যবসায় শিক্ষা অনুষদের হিসাববিজ্ঞান বিভাগের আমেনা আক্তার এবং আইন অনুষদের আইন বিভাগের নিশি আক্তার।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন জানান, ২০২২, ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মনোনীত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকার প্রক্রিয়া এখনো চলমান।

ফলে ইউজিসির চূড়ান্ত তালিকা প্রকাশ হলে পরবর্তী বছরগুলোতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আরও শিক্ষার্থী এই স্বীকৃতির আওতায় আসার সুযোগ রয়েছে।

নিউজিল্যান্ডে উচ্চশিক্ষা: ২৪টি যোগ্যতা থাকলেই পাবেন পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা

Read full story at source