‘মেসি আমাদের জাদুতে বিশ্বাস করতে শিখিয়েছে’
· Prothom Alo

কেউ কৃতজ্ঞ। কেউ স্মৃতিকাতর। কেউ আবার ভাবতেই পারছেন না, লিওনেল মেসিকে ছাড়া আর্জেন্টিনাকে দেখতে কেমন লাগবে। মেসির সতীর্থ থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি, ফিফা সভাপতির কথায়ও ফিরে এসেছে একই অনুভূতি—মেসি চলে যাচ্ছেন, কিন্তু তাঁর রেখে যাওয়া গল্প থেকে যাবে চিরকাল। মেসির বিদায়ে কে কী বলছেন, দেখে নেওয়া যাক।আনহেল দি মারিয়াআমি শুধু জানি, তোমাকে দেখতে, উপভোগ করতে এবং এতগুলো বছর জাতীয় দলে তোমার সঙ্গে ভাগ করে নিতে পারার জন্য আমি সঠিক শতাব্দীতে জন্মেছি।লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ারদ্রিগো দি পলশুধু ধন্যবাদ। সর্বকালের সেরা, তোমাকে ধন্যবাদ আমাদের এত বেশি আনন্দ দেওয়ার জন্য। তুমি কল্পনাও করতে পারবে না, কত হাসি তুমি আমাদের উপহার দিয়েছ।লিওনেল মেসি ও এনজো ফার্নান্দেজএনজো ফার্নান্দেজপরেরবার ক্যাম্পে এসে তোমাকে ১০ নম্বর জার্সি পরে দেখতে না পাওয়াটা কল্পনা করাই কঠিন। এত বছর ধরে তোমাকে ওখানে দেখে এসেছি যে অন্যভাবে ভাবাটাই অসম্ভব মনে হয়।লাওতারো মার্তিনেজআমরা তোমাকে অনেক মিস করব, অধিনায়ক। আমার কাছে থেকে যাবে মাঠের বাইরে তোমার শেখানো বিষয়গুলো। কখনো হাল ছেড়ো না, বারবার চেষ্টা করে যাও, নীরবে পরিশ্রম করো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিজের ওপর বিশ্বাস রাখো।আলেক্সিস ম্যাক আলিস্টার, লাওতারো মার্তিনেজ, থিয়াগো আলমাদা ও এনজো ফার্নান্দেজের সঙ্গে লিওনেল মেসিএমিলিয়ানো মার্তিনেজমেসির সঙ্গে খেলা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় সম্মানগুলোর একটি। তাকে তার সবচেয়ে কাঙ্ক্ষিত জিনিসটা পেতে সাহায্য করতে পারাটা আমার জন্য গর্বের।নিকোলাস ওতামেন্দিতোমার গল্পের অংশ হতে পারাটা আমার জন্য গর্বের বিষয়, এনানো।ক্লদিও তাপিয়া, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিওই ছোট্ট ছেলে, লা পুলগা, সেই এলিয়েন, যে অসম্ভব বলে মনে হওয়া কত কিছু সম্ভব করেছে। তুমি এই মাটির, আমাদের জাতীয় দলের এবং বিশ্ব ফুটবলের কিংবদন্তি। তুমি আমাদের জাদুতে বিশ্বাস করতে শিখিয়েছ।জিয়ান্নি ইনফান্তিনো, ফিফা সভাপতিতুমি আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিচ্ছ বিশ্বকাপজয়ী হিসেবে এবং আমাদের খেলায় যাঁরা সবচেয়ে বড় খেলোয়াড় হয়ে উঠেছেন, তাঁদের একজন হিসেবে।
Visit arroznegro.club for more information.