হৃদয় শ্মশান
· Prothom Alo

সবকিছু উড়ে যাক—
নক্ষত্রের শেষ নিশ্বাস,
গ্রহের ভাঙা কঙ্কাল,
আর সময়ের ক্লান্ত চাকা।
ধ্বংস হয়ে যাক বিশ্বব্রহ্মাণ্ড,
মুছে যাক নাম, রূপ, ইতিহাস—
তবু এই শ্মশানে
থেমে না যাক এক নিঃশব্দ তাণ্ডব।
কালো আকাশের ভস্মে দাঁড়িয়ে
নাচুক শ্যামা—
অগ্নির ভিতর অগ্নি হয়ে,
শূন্যতারও অন্তিম সুরে।
যেখানে সব বিলয়,
সেখানেই তার চরণচিহ্ন—
মৃত্যুর ওপারে একমাত্র জীবন্ত নৃত্য।
Visit sportbet.rodeo for more information.