এশিয়ান গেমস থেকে ছিটকে পড়লেন নাজমুল, ফিরছেন দেশে
· Prothom Alo

শারীরিক অসুস্থতার কারণে এশিয়ান গেমস ক্রিকেটে খেলা হচ্ছে না নাজমুল হোসেনের। জ্বর নিয়ে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান।
বাংলাদেশ গেমস কন্টিনজেন্ট এবং বিসিবির চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় মেডিকেল দলও নাজমুলকে পরীক্ষা করে দেখেছে। এরপর তাঁরা জানান, শারীরিক দুর্বলতার কারণে এশিয়ান গেমসে নাজমুল খেলতে পারবেন নাা। পরে বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
Visit mchezo.co.za for more information.
এর আগে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এক অডিওবার্তায় বলেন, ‘এখানে নামার পর থেকেই শান্তর (নাজমুল হোসেন) জ্বর। ইতোমধ্যে চার দিন হয়ে গেলেও জ্বর কমেনি। হালকা জ্বর থাকলেও এখানকার চিকিৎসায় সংক্রমণের প্রমাণ পাওয়া গেছে, তবে তাঁর ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ নেগেটিভ এসেছে। শারীরিক দুর্বলতার কারণে এই গেমসে তাঁর আর খেলার কোনো সম্ভাবনা নেই। তাই তিনি দেশে ফিরে যাচ্ছেন।’
এশিয়ান গেমসের প্রস্তুতিতে নাজমুলবাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল আগামীকাল যত দেশে ফিরবেন। এক বছরের বেশি সময় বিরতির পর এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের টি–টুয়েন্টি দলে ফিরেছিলেন তিনি। গত বছর মে মাসে এই সংস্করণে তিনি সর্বশেষ খেলেন আরব আমিরাতের বিপক্ষে।
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া। জাপানের নিশিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
সোনা পরের বিষয়, লিটনের প্রথম লক্ষ্য ফাইনাল