সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ২৮ সেপ্টেম্বর, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
Visit esporist.com for more information.
গুলি ছুড়তে ছুড়তে ঢুকে সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুর, পরে লুটপাট
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাংচুরের পর তছনছ হয়ে আছে স্টুডিওর বিভিন্ন সরঞ্জাম ও আসবাব। আজ রোববার রাজধানীর ইসিবি চত্বরের নিউ গিনি প্রপার্টিজেশনিবার রাত সাড়ে ১০টা। পাঁচটি পিকআপে করে দুই-তিন শ লোক এসে জড়ো হয় রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজের মূল ফটকে। ফটক ভেঙে গুলি করতে করতে ভেতরে ঢোকে তারা। এ সময় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর-লুটপাট চালানো হয়। পরে আশপাশের কয়েকটি বাড়িসহ স্থাপনায় ভাঙচুর করে হামলাকারীরা। পুলিশ বলছে, জমিজমা নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়ুন...
পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন
পাকিস্তানে সম্প্রতি গুগল অফিস উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসম্প্রতি তথ্যপ্রযুক্তি খাতে পাকিস্তানের দুটি খবর আমার দৃষ্টি আকর্ষণ করেছে। গত ১৮ আগস্ট ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের উপস্থিতিতে গুগল পাকিস্তানে তাদের প্রথম নিজস্ব অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে। বিস্তারিত পড়ুন...
হাফপ্যান্টকে ‘অশালীন’ বলে অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে হেনস্তা
জাকির নামের এই পুলিশ সদস্য আজ রোববার রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হেনস্তা করেনসকালে শরীরচর্চা শেষ করে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় এক অ্যাথলেট প্রশিক্ষককে মেট্রোস্টেশনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠেছে। ওই প্রশিক্ষকের পোশাককে ‘অশালীন’ বলে দায়িত্বরত পুলিশ সদস্য তাঁকে টিকিট পাঞ্চ মেশিনের সামনে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন। রোববার সকালে রাজধানীর ফার্মগেট মেট্রোস্টেশনে এ ঘটনা ঘটেছে। বিস্তারিত পড়ুন...
কাবুলের রাস্তায় ঝুলছিল ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের লাশ, কেন তাঁকে হত্যা করেছিল তালেবান
১৯৯৬ সালের সেপ্টেম্বরের শেষ দিকে কাবুল দখল করে তালেবানএকসময় আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন তিনি। দেশের ক্ষমতার কেন্দ্রে থাকা সেই মানুষটিই জীবনের শেষ চার বছর কাটিয়েছেন কাবুলে অবস্থিত জাতিসংঘের একটি কম্পাউন্ডে। বাইরে যাওয়ার উপায় ছিল না, ভবিষ্যৎও ছিল অনিশ্চিত। বিস্তারিত পড়ুন...
সেরা সিরিজ ‘ব্রেকিং ব্যাড’, ১০০-তে আছে আর কোন কোন সিরিজ
সেরা ১০০ সিরিজের তালিকায় আছে কোন কোন সিরিজ। কোলাজএকদল ‘ব্রেকিং ব্যাড’ দেখেছেন, আরেক দল দেখেননি। প্রিয় সিনেমা-সিরিজের প্রসঙ্গে কথাটা হরহামেশাই বলা হয়। কিন্তু ‘ব্রেকিং ব্যাড’-এর ক্ষেত্রে এটি যেন সত্যিই দুই মেরুর বিভাজন। প্রচারের পর পেরিয়ে গেছে এক যুগের বেশি সময়। তবু সিরিজটি নিয়ে আলোচনা থামেনি। বরং সময় যত গড়িয়েছে, ‘ব্রেকিং ব্যাড’ যেন আরও বেশি প্রভাবশালী হয়ে উঠেছে। বিস্তারিত পড়ুন...