চাকা বিকল হওয়া বাসের পেছনে আরেক বাসের ধাক্কা, নিহত ৩

· Prothom Alo

মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে চাকা বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে পেছন থেকে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন এবং এ ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

Visit bettingx.club for more information.

আজ শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে এক্সপ্রেসওয়ের শিবচরের বাখরেরকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপালগঞ্জ থেকে দুপুরে যাত্রী নিয়ে রাজধানী ঢাকার উদ্দেশে ছেড়ে আসে পালকী পরিবহনের একটি যাত্রীবাহী বাস। মাঝপথে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বাখরেরকান্দি এলাকায় এলে চাকা বিকল হয়ে যায়। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের আরেকটি বাস দাঁড়িয়ে থাকা পালকী পরিবহনের বাসটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন এবং কমপক্ষে ১৫ জন আহত হন।

খবর পেয়ে ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করেন।

দুর্ঘটনার পর ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে শিবচর হাইওয়ে থানা–পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল পাঁচটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরিদপুরের ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর সরদার বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পালকী পরিবহনের বাসটি এক্সপ্রেসওয়েতে দাঁড় করিয়ে রাখে। এ সময় দ্রুতগতির হানিফ পরিবহনের বাস সামনের বিকল বাসটিকে ধাক্কা দিলেই এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসকে উদ্ধারকাজের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

Read full story at source