মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

· Prothom Alo

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের মতো এখানেও ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস। উচ্চমাধ্যমিক শিক্ষাজীবনের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা জানান মাইলস্টোন কলেজের সম্মানিত শিক্ষক-শিক্ষিকারা। স্বপ্নপূরণের দীপ্ত সূচনার এই দিনে বর্ণিল সাজ আর নবীন শিক্ষার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় নবীনদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক এবং উপাধ্যক্ষ মো. মাসুদ আলম।

স্বপ্নের ক্যানভাসে জীবনকে আঁকতে আসা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন নবী (অব.)। তিনি বলেন, ‘একাদশ শ্রেণি পড়াশোনার একটি নতুন ধাপ। এটি এমন একটি সময়, যা তোমাদের ভবিষ্যৎ পথরেখা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ নবীনদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজ থেকে শুরু হলো এক সফল স্বপ্নের অভিযাত্রা। এই স্বপ্নযাত্রায় সারথি হয়ে তোমাদের পাশে থাকবে মাইলস্টোন কলেজ। অর্থাৎ মাইলস্টোন কলেজ তোমাদের শুধু স্বপ্নই দেখাবে না, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য পুরোপুরি যোগ্য করে গড়ে তুলবে।’

Visit newssport.cv for more information.

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে সায়েন্স ফেস্ট

Read full story at source