ইউরোপের শীর্ষ পাঁচ লিগে দ্রুততম ১০০ গোল: রোনালদো–কেইনের সঙ্গে আর কারা

· Prothom Alo

আলোচনাটা উঠেছে হ্যারি কেইনের কারণে। গত শুক্রবার রাতে বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েন বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার। সামাজিক যোগাযোগমাধ্যমে তারপরই আলোচনাটা ফিরে আসে। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড কার? এর পাশাপাশি এই শীর্ষ পাঁচ লিগের প্রতিটিতে দ্রুততম ১০০ গোলের রেকর্ড কাদের, সেই আলোচনাও ওঠে।

Visit asg-reflektory.pl for more information.

প্রথম প্রশ্নটির উত্তর আগে দেওয়া যাক। ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপের শীর্ষ পাঁচ লিগ মিলিয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড পর্তুগালের এই কিংবদন্তির। ২০১২ সালের মার্চে স্পেনের লা লিগায় রিয়াল মাদ্রিদের হয়ে ৯২তম ম্যাচে শততম গোলের দেখা পান রোনালদো। শীর্ষ ৫ লিগ মিলিয়ে তাঁর চেয়ে কম ম্যাচ খেলে ১০০ গোলের দেখা পাননি আর কেউ। কেইন বুন্দেসলিগায় শততম গোল পান বায়ার্নের হয়ে ৯৮তম ম্যাচে।

তাহলে বাকি তিনটি লিগে দ্রুততম ১০০ গোলের রেকর্ড কাদের? এই প্রশ্নটি থেকে যায়।

ফ্রান্সের লিগ আঁ–তে মার্শেই কিংবদন্তি ইয়োসিপ স্কোবলারের ৫৪ বছর আগে গড়া রেকর্ডটি এখনো কেউ ভাঙতে পারেননি। মার্শেইয়ে থাকতে ১৯৭২ সালের মে মাসে এই লিগে ১০০তম ম্যাচে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েন ক্রোয়েশিয়ার সাবেক এ ফুটবলার।

ইতালিয়ান সিরি আ–তে রেকর্ডটি আরও পুরোনো। এসি মিলানের সুইডিশ কিংবদন্তি গুনার নরডালের নাম তো শুনেছেন? ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে মিলানে থাকতে সিরি আ–তে দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েন নরডাল। ১১০তম ম্যাচে রেকর্ডটি গড়েন। ৭৪ বছর আগে গড়া তাঁর সেই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেনি।

হোটেল, হাইওয়ে আর শত মাইলের দৌড়ঝাঁপ: ফুটবল কোচদের কঠিন জীবন

ইংলিশ প্রিমিয়ার লিগে এই রেকর্ড ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডের। গত বছর ডিসেম্বরে ফুলহামের বিপক্ষে ম্যাচে গোল করে এই রেকর্ড গড়েন হলান্ড। সেটা ছিল প্রিমিয়ার লিগে তাঁর ১১১তম ম্যাচ।

তবে ইংল্যান্ডের শীর্ষ লিগ হিসেবে প্রিমিয়ার লিগের যাত্রা শুরু ১৯৯২ সালে। তার আগে সেটি ছিল ইংল্যান্ডের প্রথম বিভাগ লিগ। প্রিমিয়ার লিগ চালু হওয়ার আগপর্যন্ত এটাই ছিল ইংল্যান্ডের শীর্ষ লিগ। সেখানে দ্রুততম ১০০ গোলের রেকর্ডটি স্কটল্যান্ডের সাবেক ফরোয়ার্ড জনি ক্যাম্পবেলের। ১৮৯৪ সালের সেপ্টেম্বরে সান্ডারল্যান্ডের হয়ে এই রেকর্ডটি গড়েন ক্যাম্পবেল। সেই লিগে সেটা ছিল তাঁর ১০২তম ম্যাচ।

বায়ার্ন মিউনিখ তারকা হ্যারি কেইন গত সপ্তাহে বুন্দেসলিগায় দ্রুততম ১০০ গোলের রেকর্ড গড়েন

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে দুটি লিগে ন্যূনতম ১০০টি করে গোল আছে পাঁচজনের। জ্লাতান ইব্রাহিমোভিচ লিগ আঁ ১১৩ ও সিরি আ–তে ১৫৬ গোল করেছেন। গঞ্জালো হিগুয়েইন সিরি আ–তে ১২৫ ও লা লিগায় ১০৭ গোল করেছেন। লিগ আঁতে ১৩৮ ও সিরি আ–তে ১১২ গোল করেছেন এডিনসন কাভানি। রোনালদো প্রিমিয়ার লিগে ১০৩ ও লা লিগায় ৩১১ গোল করেছেন। হ্যারি কেইন প্রিমিয়ার লিগে ২১৩ ও বুন্দেসলিগায় করেছেন ১০১ গোল।

জিদানকে কোচ হিসেবে পেয়ে এমবাপ্পের সিনেমার মতো লাগছে

Read full story at source