টমেটো কি মস্তিষ্কেরও বন্ধু?

· Prothom Alo

টমেটো আমাদের খাবারে আনে স্বাদ ও রং। কিন্তু রান্নাঘরের এই পরিচিত লাল ফলটি নিয়ে বিজ্ঞানীদের নতুন আগ্রহ মস্তিষ্ক ঘিরে। গবেষণায় দেখা গেছে, টমেটো পেস্ট গ্রহণের সঙ্গে মনোযোগ ও তথ্য প্রক্রিয়াকরণের কিছু উন্নতির সম্পর্ক আছে।

টমেটো আমাদের খাবারের টেবিলে আসে স্বাদ, রং আর রান্নার পরিচিত উপকরণ হিসেবে। পাস্তা, পিৎজা, স্যুপ কিংবা ঘরোয়া নানা পদে টমেটো পেস্ট বা সস খাবারে যোগ করে আলাদা স্বাদ। কিন্তু এই ছোট্ট লাল ফলটির ইতিহাস শুধু রান্নাঘরেই আটকে নেই।

Visit saltysenoritaaz.com for more information.

একসময় ইউরোপে টমেটোকে বলা হতো ‘সোনালি আপেল’, আবার কোথাও এর নাম হয়ে গিয়েছিল ‘প্রেমের আপেল’। আর এখন আধুনিক বিজ্ঞান খুঁজছে, এই পরিচিত খাবারের সঙ্গে মস্তিষ্কের কার্যকারিতার কোনো সম্পর্ক আছে কি না।

গ্রিক পুরাণে সোনালি আপেলের গল্প বেশ পরিচিত। দেবী এরিস দেবতাদের এক ভোজে একটি সোনালি আপেল ছুড়ে দিয়েছিলেন, যার দাবি ছিল সেটি ‘সবচেয়ে সুন্দরীর’ জন্য। সেই আপেলকে ঘিরেই হেরা, অ্যাথেনা ও অ্যাফ্রোদিতির মধ্যে বিরোধ তৈরি হয়। শেষ পর্যন্ত ট্রয়ের রাজপুত্র প্যারিসকে বেছে নিতে হয় কে সবচেয়ে সুন্দর।

সেই গল্পের সোনালি আপেল আর আমাদের রান্নাঘরের টমেটো এক জিনিস নয়। তবে ইউরোপে টমেটো পৌঁছানোর পর এর হলুদাভ জাতকে ইতালীয় উদ্ভিদবিদেরা ‘পোমি দ’ওরো’ বা ‘সোনালি আপেল’ নামে উল্লেখ করেছিলেন। পরে টমেটোকে ঘিরে ‘লাভ অ্যাপল’ নামটিও জনপ্রিয় হয়।

একসময় যে ফলকে ইউরোপের অনেক মানুষ সন্দেহের চোখে দেখত, সেই টমেটোই ধীরে ধীরে বিশ্বের অসংখ্য রান্নার অপরিহার্য উপাদান হয়ে উঠেছে। ভয়, কৌতূহল, প্রেমের প্রতীক আর রান্নার ইতিহাস পেরিয়ে এখন এর সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক বৈজ্ঞানিক প্রশ্ন—নিয়মিত টমেটো খেলে মস্তিষ্কের কাজেও কি কোনো পরিবর্তন আসতে পারে?

টমেটো নিয়ে নতুন গবেষণা

২০২৬ সালে Antioxidants জার্নালে প্রকাশিত একটি ছোট আকারের ক্লিনিক্যাল গবেষণায় এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন স্পেনের গবেষকেরা।

গবেষণায় ৪৭ জন সুস্থ ৪০ থেকে ৫৫ বছর বয়সী প্রাপ্তবয়স্ককে অন্তর্ভুক্ত করা হলেও শেষ পর্যন্ত ৪২ জন পুরো গবেষণাটি সম্পন্ন করেন। অংশগ্রহণকারীরা দুই দফায় তিন মাস করে ভিন্ন খাদ্যাভ্যাস অনুসরণ করেন।

তথ্যসূত্র: ইউনিভার্সিটি অফ বার্সেলোনা

ছবি: পেকজেলসডটকম

Read full story at source