সকালেই পড়ুন আলোচিত ৫ খবর
· Prothom Alo
শুভ সকাল। আজ ১৬ সেপ্টেম্বর, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ওবায়দুল কাদের, নাছিম, আরাফাত ও নিখিলের কী কী সম্পত্তি, মূল্য কত
বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশও দিয়েছেন ট্রাইব্যুনাল।জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে পাঁচজনের সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়। বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত পড়ুন...
Visit betsport24.es for more information.
গাড়ি ব্যবহারে অনিয়মে জড়িত এই আমলারা, জানতে চাইলে জবাব, ‘আমি একা করি নাকি’
সড়কের দুই পাশে রাখা হয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্পের গাড়িগুলো। ৬ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁও এলজিইডি কার্যালয়ের সামনেসরকারের দেওয়া বিনা সুদের ঋণ ও রক্ষণাবেক্ষণ ভাতা দিয়ে যে গাড়ি চলে, সেটার বদলে মনিরুল ব্যবহার করেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি স্পোর্ট ইউটিলিটি ভেহিকেল। গাড়িটির চালক সরকারি। জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচও মেটায় সরকার। বিস্তারিত পড়ুন...
‘তোর পাওয়ার আর ২৮ দিন আছে, তোরে পিটাইয়া বের করব’—হল ভিপিকে ছাত্রদল নেতা
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল‘তোর পাওয়ার গুনে গুনে আর ২৮ দিন আছে, ২৮ দিন পরে তোরে হল থেকে পিটাইয়া বের করব, আমি নাসিম যদি এই হলে থাকি।’ এভাবেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি হল সংসদের সহসভাপতিকে (ভিপি) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। হুমকির একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বিস্তারিত পড়ুন...
সৌদি আরবের ইস্ট-ওয়েস্ট পাইপলাইন কেন বৈশ্বিক তেলের বাজারে এত গুরুত্বপূর্ণ
সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর দক্ষিণ-পূর্বাঞ্চলে ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের পাম্পিং স্টেশনে হামলার ক্ষত। ১৩ সেপ্টেম্বর ২০২৬ স্যাটেলাইট থেকে তোলালোহিত সাগর দিয়ে সৌদি আরব থেকে জ্বালানি তেল পরিবহনে বিশাল একটি পাইপলাইন রয়েছে। নাম ইস্ট-ওয়েস্ট পাইপলাইন। গত বৃহস্পতিবার পাইপলাইনটিতে ড্রোন হামলা হয়। পরে সৌদি সরকার পাইপলাইনের কার্যক্রম সাময়িকভাবে বন্ধের ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, হামলার জেরে পাইপলাইনটি বন্ধের ঘটনা জ্বালানি তেলের বৈশ্বিক বাজারের জন্য আরেকটি ধাক্কা। বিস্তারিত পড়ুন...
এ মাসেই মা হবেন অভিনেত্রী মৌসুমী, বেবি শাওয়ারে কারা এলেন
মা হতে চলেছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। মাতৃত্বের নতুন এই অধ্যায়কে ঘিরে সম্প্রতি নিজের বাসায় সহকর্মী ও কাছের মানুষদের নিয়ে হঠাৎই আয়োজন করেন বেবি শাওয়ার। আনন্দঘন সেই আয়োজনে প্রিয়জনদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন অভিনেত্রী। বিস্তারিত পড়ুন...