হালাল বিনিয়োগ: কেন, কোথায় ও কীভাবে করবেন
· Prothom Alo

ইসলামে বিনিয়োগ কোনো সংকীর্ণ আর্থিক হিসাব-নিকাশ নয়। এটি শুধু ধনী বা ঝানু ব্যবসায়ীদের বিশেষ সুবিধাও নয়; বরং সাধারণ প্রতিটি মানুষের জন্য নিজের পায়ে দাঁড়ানোর এক মহৎ সামাজিক দায়।
পবিত্র কোরআনে মানুষকে পৃথিবীর দায়িত্বশীল প্রতিনিধি হিসেবে স্মরণ করিয়ে দিয়ে বলা হয়েছে, “তিনিই তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং সেখানে তোমাদের বসতি স্থাপন ও তা আবাদ করার দায়িত্ব দিয়েছেন।” (সুরা হুদ, আয়াত: ৬১)
Visit rouesnews.click for more information.
ইসলামের নীতি মেনে যখন কোনো মানুষ নিজের উপার্জিত অর্থ উৎপাদনশীল খাতে বিনিয়োগ করে, কর্মসংস্থান তৈরি করে এবং সমাজকে স্বনির্ভর হতে সাহায্য করে, তখন সেই বিনিয়োগ আর শুধু ব্যবসা থাকে না; তা রূপ নেয় এক জীবন্ত ইবাদতে।
কেন বিনিয়োগ করবেন
শেয়ারবাজার, বন্ড কিংবা কোনো ব্যবসায় প্রথম টাকাটি খাটাতে যাওয়ার আগে একজন বিশ্বাসী মানুষের মনে এই স্পষ্ট উদ্দেশ্য থাকা দরকার যে সে আসলে কী অর্জন করতে চায়।
কোরআনের দর্শন হলো জাগতিক সমৃদ্ধিকে পরকালের পাথেয় বানানো, “আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে পরকালের কল্যাণ অনুসন্ধান করো, তবে দুনিয়া থেকে তোমার ন্যায্য অংশটুকু নিতে ভুলো না; আর মানুষের প্রতি তেমন সুন্দর আচরণ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন।” (সুরা কাসাস, আয়াত: ৭৭)
এই মূলনীতির আলোকে একজন সচেতন মানুষের বিনিয়োগের পেছনে মূলত তিনটি মহৎ লক্ষ্য থাকে:
সহিহ বুখারি, হাদিস: ২০৫১হালালও সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট; আর উভয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়। অতএব যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো এড়িয়ে চলল, সে নিজের ধর্ম ও আত্মমর্যাদাকে নিরাপদ রাখল।পরিবারের ভবিষ্যৎ সুরক্ষা: নিজের রক্ত-ঘামে উপার্জিত অর্থ দিয়ে পরিবারের অন্ন-বস্ত্র ও ভবিষ্যতের নিরাপত্তা দেওয়া ইসলামের দৃষ্টিতে একটি বড় দায়িত্ব। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন: “কারও পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাদের ভরণপোষণের দায়িত্বে রয়েছে, তাদের অবহেলা করল বা বঞ্চিত রাখল।” (সহিহ মুসলিম, হাদিস: ৯৯৬)
আয়ের বিকল্প উৎস তৈরি: একটি নির্দিষ্ট বেতনের বাইরে সৎপথে উপার্জনের প্রবাহ থাকলে মানুষ কারও করুণার মুখাপেক্ষী হয় না। ঋণ বা সুদের মতো আত্মঘাতী ফাঁদ থেকে বাঁচতে এটি সবচেয়ে বড় ঢাল।
আর্থিক স্বনির্ভরতা: অলস টাকা ঘরের সিন্দুকে বা ব্যাংকে ফেলে না রেখে তা সচল রাখলে অর্থনীতি গতিশীল হয়, নতুন কাজের সুযোগ সৃষ্টি হয় এবং সমাজ পরনির্ভরশীলতার অভিশাপ থেকে মুক্তি পায়।
মাঠে নামার আগে ৩ প্রস্তুতি
কোনো ব্যবসায় বা সম্পদে টাকা খাটানোর আগে নিজের আর্থিক ভিত্তিটি মজবুত করা দরকার। অপরিকল্পিতভাবে ঝুঁকি নিলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে। এ ক্ষেত্রে প্রাথমিক তিনটি পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি:
হালাল উপার্জনের বহুমুখী সুফল১. সন্দেহজনক লেনদেন থেকে মুক্তি: কোনো বিনিয়োগের আগে ব্যক্তিগত দায়দেনা শোধ করা এবং অতীত জীবনের সুদি বা হারাম লেনদেন থেকে তওবা করে বেরিয়ে আসা প্রাথমিক শর্ত। কারণ যে পথে সন্দেহ থাকে, সে পথে কল্যাণ আসতে পারে না।
রাসুল (সা.) স্পষ্ট পথনির্দেশ দিয়ে বলেছেন, “হালালও সুস্পষ্ট এবং হারামও সুস্পষ্ট; আর উভয়ের মাঝে রয়েছে বহু সন্দেহজনক বিষয়। অতএব যে ব্যক্তি সন্দেহজনক বিষয়গুলো এড়িয়ে চলল, সে নিজের দ্বীন ও আত্মমর্যাদাকে নিরাপদ রাখল।” (সহিহ বুখারি, হাদিস: ২০৫১)
২. জরুরি তহবিল: সঞ্চয়ের সবটুকু টাকা কোনো ঝুঁকিপূর্ণ ব্যবসায় ঢেলে দেওয়া বুদ্ধিমানের কাজ নয়। হঠাৎ চাকরি চলে যাওয়া, রোগব্যাধি কিংবা পরিবারের আকস্মিক সংকটের জন্য অন্তত ৩ থেকে ৬ মাসের মৌলিক খরচের সমপরিমাণ টাকা ‘জরুরি তহবিল’ হিসেবে আলাদা রাখা উচিত।
এই প্রস্তুতি নেওয়ার অনুপ্রেরণা কোরআনেও পাওয়া যায়, “আর তোমরা পাথেয় সংগ্রহ করো; নিশ্চয়ই সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া।” (সুরা বাকারা, আয়াত: ১৯৭)
পাশাপাশি নিজের সম্পদের নিসাব পূর্ণ হলে প্রতিবছর নির্ধারিত হারে জাকাত পরিশোধ করে অর্থকে পবিত্র রাখা বাধ্যতামূলক।
৩. হালাল উপার্জনের প্রতি শ্রদ্ধা: বিনিয়োগের আসল শক্তি তৈরি হয় পরিশ্রমের মাধ্যমে সৎভাবে সঞ্চিত মূলধন থেকে।
রাসুল (সা.) মেহনতি মানুষের মর্যাদাকে সম্মানিত করে বলেছেন, “নিজের হাতের উপার্জনের চেয়ে উৎকৃষ্ট কোনো খাবার মানুষ কখনো গ্রহণ করেনি; আর কোনো ব্যক্তি নিজের ও পরিবারের পেছনে যা ব্যয় করে, তা তার জন্য সদকা হিসেবে পরিগণিত হয়।” (সুনানে ইবনে মাজাহ, হাদিস: ২১৩৮)
প্রচলিত সুদি বন্ডের মূল ভিত্তি হলো সুদের বিনিময়ে ঋণ দেওয়া, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিপরীতে সুকুক হলো কোনো বাস্তব ভৌত সম্পদ বা প্রকল্পের প্রত্যক্ষ অংশীদারত্ব।
নতুনদের বিনিয়োগের ৩ সহজ উপায়
যাঁরা খুব বেশি ঝুঁকি না নিয়ে কিংবা ব্যবসা পরিচালনার জটিলতা ছাড়াই সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে চান, তাঁদের জন্য ইসলামি অর্থনীতিতে বেশ কিছু কার্যকর মাধ্যম রয়েছে:
১. হালাল মিউচুয়াল ফান্ড: এটি হলো সাধারণ বিনিয়োগকারীদের অর্থ একত্র করে পরিচালিত এমন একটি বিনিয়োগ তহবিল, যা অভিজ্ঞ বিশেষজ্ঞদের মাধ্যমে শুধু হালাল খাতে খাটানো হয়।
এতে এক জায়গায় সব টাকা ডুবে যাওয়ার ঝুঁকি থাকে না। ইসলাম অন্যের অন্যায় বা ভুলের বোঝা বহনের বিপক্ষে অবস্থান নেয়। পবিত্র কোরআনের ভাষায়, “কোনো বহনকারী অন্যের বোঝার ভার বহন করবে না।” (সুরা আনআম, আয়াত: ১৬৪)
ফলে হারাম বা ধ্বংসাত্মক কোম্পানি এড়িয়ে একটি ভারসাম্যপূর্ণ পোর্টফোলিওতে অর্থ খাটাতে এটি বেশ উপযোগী।
২. সুকুক বা ইসলামি বন্ড: প্রচলিত সুদি বন্ডের মূল ভিত্তি হলো সুদের বিনিময়ে ঋণ দেওয়া, যা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। এর বিপরীতে সুকুক হলো কোনো বাস্তব ভৌত সম্পদ বা প্রকল্পের প্রত্যক্ষ অংশীদারত্ব।
এতে নির্দিষ্ট কোনো সুদের প্রতিশ্রুতি থাকে না; বরং প্রকল্পের লাভ-ক্ষতির অংশীদার হওয়ার মাধ্যমে অর্থ উৎপাদনমুখী খাতে যুক্ত হয় এবং সমাজ ঋণভিত্তিক অর্থনীতির ফাঁদ থেকে বাঁচে।
বৈদেশিক ঋণ নাকি স্বনির্ভরতা: ইসলামের প্রস্তাব কী৩. বাছাইকৃত কোম্পানির শেয়ার: যেসব কোম্পানি নীতিগতভাবে মদ্যপান, জুয়া, তামাক, পর্নোগ্রাফি কিংবা সুদি ব্যাংকিংয়ের সাথে জড়িত নয় এবং ঋণগ্রস্ততার ক্ষেত্রেও নির্দিষ্ট ইসলামের সীমারেখা মেনে চলে—এমন প্রতিষ্ঠানের সাধারণ শেয়ার ক্রয় করে একজন মানুষ হালাল মুনাফা অর্জন করতে পারেন। এতে নিজের মূলধন বৃদ্ধির পাশাপাশি সৎ ও উৎপাদনশীল ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা করা হয়।
বিনিয়োগের নৈতিক সূত্র
ইসলামের বাণিজ্যিক আইনের মূল লক্ষ্য হলো মানুষের মধ্যে ন্যায়বিচার ও পারস্পরিক সন্তুষ্টি বজায় রাখা। কোরআনের সুস্পষ্ট বিধান, “হে বিশ্বাসীরা, তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস কোরো না; তবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে যে ব্যবসা পরিচালিত হয়, তা বৈধ।” (সুরা নিসা, আয়াত: ২৯)
আরেকটি বড় বিষয় হলো যেকোনো ধরনের অস্পষ্টতা বা অতিরিক্ত ফাটকাবাজি (গারার) এড়িয়ে চলা। অবাস্তব মুনাফার লোভ দেখিয়ে যেসব প্রতারণামূলক স্কিম বা স্ক্যাম চালানো হয়, সেখানে পা দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ। হাদিসে স্পষ্ট এসেছে, “নবীজি পাথর নিক্ষেপের মাধ্যমে ক্রয়-বিক্রয় এবং যেকোনো ধরনের প্রতারণামূলক ও ঝুঁকিপূর্ণ লেনদেন (গারার) করতে নিষেধ করেছেন।” (সহিহ মুসলিম, হাদিস: ১৫১৩)
অর্থাৎ বিনিয়োগ হতে হবে স্বচ্ছ, পরিষ্কার এবং বাস্তবসম্মত। আর সব ধরনের সাবধানতা ও বৈজ্ঞানিক প্রস্তুতি গ্রহণের পরই শুধু আল্লাহর ওপর ভরসা করতে হবে।
আল্লাহ বলেছেন, “অতঃপর যখন তুমি দৃঢ় সংকল্প করবে, তখন আল্লাহর ওপর ভরসা করো।” (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯)
সুরা বাকারা, আয়াত: ২৬১যারা আল্লাহর সন্তুষ্টির পথে নিজেদের ধনসম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্যবীজের মতো—যা থেকে সাতটি শিষ জন্মায় এবং প্রতিটি শিষে একশত করে শস্যদানা থাকে; আর আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বাড়িয়ে দেন, তিনি প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।এক ফসলে সাতটি শিষ
ইসলামে যেকোনো আর্থিক কর্মযজ্ঞের মূল শিকড় হলো মানুষের নিয়ত ও দৃষ্টিভঙ্গি। রাসুল (সা.) বলেছেন, “নিশ্চয়ই আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া অন্য কিছু গ্রহণ করেন না।” (সহিহ মুসলিম, হাদিস: ১০১৫)
আর আমাদের এই সব চেষ্টা সার্থক হবে শুধু তখনই, যখন অন্তরের সংকল্প থাকবে শুদ্ধ। রাসুল (সা.) স্মরণ করিয়ে দেন, “নিশ্চয়ই সমস্ত কাজের ফলাফল নিয়তের ওপর নির্ভরশীল, আর প্রতিটি মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিদান পাবে।” (সহিহ বুখারি, হাদিস: ১)
একজন মানুষ যখন সমাজের ভালো কাজের জন্য, মানুষের কল্যাণের জন্য এবং নিজের পরিবারকে হালাল উপার্জনে প্রতিপালন করার জন্য একটি পয়সা লগ্নি করে, তখন আল্লাহর কাছে তার মর্যাদা বহুগুণ বেড়ে যায়।
কোরআনের উপমায় এই বরকতের রূপ তুলে ধরা হয়েছে, “যারা আল্লাহর সন্তুষ্টির পথে নিজেদের ধনসম্পদ ব্যয় করে, তাদের দৃষ্টান্ত একটি শস্যবীজের মতো—যা থেকে সাতটি শিষ জন্মায় এবং প্রতিটি শিষে একশত করে শস্যদানা থাকে; আর আল্লাহ যাকে ইচ্ছা বহু গুণে বাড়িয়ে দেন, তিনি প্রাচুর্যময় ও সর্বজ্ঞ।” (সুরা বাকারা, আয়াত: ২৬১)
আয়রোজগারে বরকত পেতে কোরআনের অপূর্ব ‘ফর্মুলা’