ম্যানচেস্টার ডার্বিতে সেই ভুলের শাস্তি পেলেন ভিএআর রেফারি

· Prothom Alo

ওল্ড ট্র্যাফোর্ডে গত রোববার ‘ম্যানচেস্টার ডার্বি’তে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ‘ভুল সিদ্ধান্তে’র ফসল। সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডের গোলটি বহাল রাখার সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়, সেটা রেফারিদের সংস্থা প্রফেশনাল গেম অফিশিয়ালস লিমিটেডের (প্রো রেফ) বিচারে ভুল। সে জন্য এ সপ্তাহে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে সেই ম্যাচের ভিএআর রেফারিকে দায়িত্ব দেওয়া হয়নি।

হল্যান্ডের গোলের বিল্ডআপের সময় সিটি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের অফসাইড পজিশন নিয়ে বিতর্ক তৈরি হয়। আর্জেন্টাইন তারকার ‘অবস্থানের কারণে খেলায় কী প্রভাব পড়তে পারে’, ভিএআর তা ‘অনুধাবন করতে ব্যর্থ হয়েছে’ বলে মনে প্রিমিয়ার লিগে রেফারিদের নিয়ন্ত্রণ সংস্থা ‘প্রো রেফ’। তাদের মতে, মাঠের রেফারিকে সিদ্ধান্ত পুনর্নিরীক্ষার (অনফিল্ড রিভিউ) পরামর্শ দেওয়া উচিত ছিল ভিএআর রেফারির।

Visit livefromquarantine.club for more information.

হালান্ডের গোলে ম্যাচটি জেতে সিটি। এই গোল নিয়েই বিতর্ক শুরু হয়

কিন্তু ভিডিওতে মুহূর্তটি পর্যালোচনার পর সহকারী রেফারি ব্লেক অ্যানট্রোবাসকে সঙ্গে নিয়ে সিটির গোল বহাল রাখেন ভিএআর রেফারি ম্যাট ডোনহিউ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, এ ভুলের কারণে আন্তর্জাতিক বিরতির আগপর্যন্ত ভিএআর রেফারি ম্যাট ডোনহিউকে ম্যাচ পরিচালনার দায়িত্ব থেকে সরিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন প্রো রেফের প্রধান রেফারিং কর্মকর্তা হাওয়ার্ড ওয়েব। সংবাদমাধ্যমটি আরও জানায়, গত তিন বছরের মধ্যে সবচেয়ে বাজে সপ্তাহ পার করার পর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিদের (ভিএআর) ভুলের কারণে আরও বেশি চাপের মুখে পড়েছে ‘প্রো রেফ’।

হলান্ডের গোল নিয়ে ভুল স্বীকার করল রেফারিদের সংস্থা

২০১৪ সালে ইএফএলে সহকারী রেফারিদের তালিকায় উন্নীত হওয়ার পর ২০২৪ সালের মে মাসে প্রিমিয়ার লিগে রেফারি হিসেবে অভিষেক হয় ডোনহিউর। দুই বছর ধরে তাঁকে নিয়মিতভাবেই ভিএআর রেফারির দায়িত্ব দেওয়া হচ্ছিল। অ্যানট্রোবাসকেও এ সপ্তাহে কোনো ম্যাচে দায়িত্ব দেওয়া হয়নি। প্রেস অ্যাসোসিয়েশন জানতে পেরেছে, এ সিদ্ধান্তের ফলে আগামী ১০ অক্টোবরের আগে প্রিমিয়ার লিগ ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না ডোনহিউ ও অ্যানট্রোবাস।

২০২৩ সালে টটেনহাম হটস্পারের বিপক্ষে লিভারপুলের একটি গোল ভুলভাবে বাতিল করেন রেফারি ড্যারেন ইংল্যান্ড। তারপর ম্যানচেস্টার ডার্বির এ ভুলকে ‘প্রো রেফ’ সংস্থার জন্য সবচেয়ে বাজে সপ্তাহ বলে মনে করছেন রেফারি–মহলে ভেতরকার কিছু সূত্র। দ্য টাইমস আরও জানায়, ডোনহিউকে হয়তো কিছুদিন ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে দায়িত্ব দেওয়া হবে না। এর আগে ড্যারেন ইংল্যান্ডের ভুলের পর তাঁর ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল।

প্রেস অ্যাসোসিয়েশন জানতে পেরেছে, এ সিদ্ধান্তের ফলে চলতি সপ্তাহের খেলার পর আন্তর্জাতিক বিরতি থাকায় এই দুজন আগামী ১০ অক্টোবরের আগে প্রিমিয়ার লিগের কোনো ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না।

Read full story at source