লেনোভোর নতুন দুটি মডেলের মনিটর বাজারে

· Prothom Alo

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন দুটি মডেলের মনিটর এনেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। ‘লেনোভো এল২২-৪২’ ও ‘লেনোভো এল২৭-৪ই’ মডেলের মনিটর দুটির পর্দার আকার যথাক্রমে ২১.৫ ইঞ্চি ও ২৭ ইঞ্চি। মনিটরগুলোর পর্দার রিফ্রেশ রেট ১০০ হার্টজ হওয়ায় স্বাচ্ছন্দ্যে ব্যবহারের পাশাপাশি ভালো মানের ভিডিও দেখা যায়। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লেনোভো এল২২-৪২ মডেলের মনিটরটিতে ২৫০ নিটস ব্রাইটনেস ও ১ হাজার ৩০০ বাই ১ কন্ট্রাস্ট রেশিও রয়েছে। অপর দিকে লেনোভো এল২৭-৪ই মডেলের মনিটরটিতে রয়েছে ৩০০ নিটস ব্রাইটনেস ও ১ হাজার ৫০০ বাই ১ কন্ট্রাস্ট রেশিও। ফলে দুটি মনিটরেই প্রাণবন্ত ছবি দেখা যায়।

Visit saltysenoritaaz.com for more information.

এইচডিএমআই ১.৪, ভিজিএ পোর্ট এবং ভেসা ওয়াল মাউন্ট সুবিধাযুক্ত মনিটর দুটির সঙ্গে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। মনিটর দুটির দাম ধরা হয়েছে যথাক্রমে ১০ হাজার ৭৫০ টাকা ও ১৪ হাজার ৪০০ টাকা।

Read full story at source