ক্রাউন প্লাজা ঢাকা গুলশানে শুরু হয়েছে দশদিনের সি ফুড পার্টি

· Prothom Alo

নানা ধরনের সামুদ্রিক খাবার, লাইভ ফিশ গ্রিল, ফ্রেশ সুশি, ওয়েস্টার, মাসল, লবস্টার ও কাঁকড়াসহ বিভিন্ন পদ নিয়ে সামুদ্রিক খাবারপ্রেমীদের জন্য সেপ্টেম্বরে বিশেষ আয়োজন নিয়ে এসেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। ১০ থেকে ১৯ সেপ্টেম্বর চলবে এই ‘সি ফুড পার্টি’।

Visit afsport.lat for more information.

সামুদ্রিক খাবারপ্রেমীদের জন্য সেপ্টেম্বরে বিশেষ আয়োজন নিয়ে এসেছে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান। ১০ থেকে ১৯ সেপ্টেম্বর চলবে ‘সিফুড পার্টি’। আয়োজনে থাকছে নানা ধরনের সামুদ্রিক খাবার, লাইভ ফিশ গ্রিল, ফ্রেশ সুশি, অয়েস্টার, মাসল, লবস্টার ও কাঁকড়াসহ বিভিন্ন পদ।

বিশ্বের বিভিন্ন উপকূলীয় অঞ্চলের খাবারের বৈচিত্র্য ও সামুদ্রিক খাবারের সমৃদ্ধ স্বাদকে কেন্দ্র করে সাজানো হয়েছে এই আয়োজন। বুফেতে অতিথিরা উপভোগ করতে পারবেন শ্রিম্প ককটেল, ফ্রেশ অয়েস্টার ও মাসল, টুনা ও অক্টোপাস সালাদ, সি ফুড বিস্ক, সল্ট ক্রাস্টেড স্যামন, সিফুড পায়েইয়া, প্রন তেরিয়াকি, ফ্রায়েড কালামারি এবং ফ্রেশ হ্যান্ড মেইড সুশি। পাশাপাশি থাকছে আরও বেশ কিছু ব্যতিক্রমী সামদ্রিক খাবারের পদ।

আয়োজনের অন্যতম আকর্ষণ হবে লাইভ ফিশ গ্রিল। অতিথিরা পছন্দমতো মাছ ও সামুদ্রিক খাবার বেছে লাইভ স্টেশন থেকে নিয়ে সরাসরি শেফদের দিয়ে গ্রিল করিয়ে নিতে পারবেন।

ফলে শুধু খাবার পরিবেশন নয়, রান্নার প্রক্রিয়াটিও উপভোগ করার সুযোগ থাকছে। সি ফুড পার্টিতে থাকছে বিশেষ ক্র্যাব অ্যান্ড লবস্টার প্ল্যাটার। ফলে সামুদ্রিক খাবারের স্বাদের পাশাপাশি পরিবেশনার অভিজ্ঞতাতেও থাকছে বাড়তি আকর্ষণ।

আয়োজন সম্পর্কে ক্রাউন প্লাজা ঢাকা গুলশানের জেনারেল ম্যানেজার মি. কার্থি ভিকে বলেন, “আমরা এমন একটি সি ফুড এক্সপেরিয়েন্স তৈরি করতে চেয়েছি, যা সাধারণ ডিনারের চেয়ে আলাদা এবং উৎসবের মতো মনে হবে।

লাইভ গ্রিল ও তাজা সামুদ্রিক খাবার থেকে শুরু করে শেফের পরিবেশিত কাঁকড়া ও লবস্টার, অতিথিদের উপভোগের জন্য অনেক কিছুই থাকবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা চাই আমাদের অতিথিরা প্রিয় মানুষদের সঙ্গে নিয়ে আসুন, খাবার উপভোগ করুন এবং একটি আনন্দময় সন্ধ্যা কাটান। সি ফুডপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ আয়োজন এবং আমরা সবাইকে স্বাগত জানানোর অপেক্ষায় আছি।”

বন্ধুদের সঙ্গে আড্ডা, পরিবারের সঙ্গে রাতের খাবার কিংবা বিশেষ কোনো উদযাপন, বিভিন্ন উপলক্ষকে সামনে রেখেই আয়োজনটি সাজানো হয়েছে। সি ফুড পার্টির প্রাইম পার্টনার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক বা এমটিবির কার্ডধারীদের জন্য থাকছে বিশেষ অফার। জনপ্রতি সব মিলে ৭ হাজার ৯৯৯ টাকা থাকছে এর মূল্য।

নির্দিষ্ট এমটিবি কার্ডধারীরা পাবেন ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার। অর্থাৎ চারজন একসঙ্গে খাবার খেলে একজনের মূল্যে চারজনের ডিনার উপভোগ করা যাবে। এই অফারে চারজনের ক্ষেত্রে জনপ্রতি খরচ দাঁড়াবে ১ হাজার ৯৯৯ টাকা ৭৫ পয়সা নেট। এছাড়া নির্দিষ্ট অন্যান্য ব্যাংকের কার্ডধারীদের জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ এবং ‘বাই ওয়ান গেট টু’ অফারও থাকছে।

ছবি: ক্রাউন প্লাজা

Read full story at source