পাঠকের ছবি (১২ সেপ্টেম্বর ২০২৬)
· Prothom Alo
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
Visit sportbet.rodeo for more information.
অপূর্ব কাজিবাছা নদী। বটিয়াঘাটা উপজেলার সীমান্ত এলাকায় জেলেদের ছোট ছোট নৌকায় মাছ ধরার দৃশ্য! বটিয়াঘাটা, খুলনা, ১১ সেপ্টেম্বর ২০২৬মাঝি বাইয়া যাও যে...। চাঁদনী ঘাট, ঢাকা। ছবিটি সম্প্রতি তোলাছুটির দিনে নিরিবিলি ভিসি চত্বর। ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলাল্যাম্পপোস্টের আলোয় সূর্যাস্ত দেখি আর মনে পড়ে-প্রবাসীর জীবনটাও এমন, আলো জ্বলে ঠিকই, কিন্তু দূর প্রবাসে আপন মানুষগুলো দূরে। দুবাই, সংযুক্ত আরব আমিরাত থেকে ছবিটি সম্প্রতি তোলাসবুজ যেন হৃদয়ের আকুলতা হাহাকারে রূপান্তর করে। ছবিটি সম্প্রতি চট্টগ্রাম থেকে তোলাইট-পাথরের নগরে একটুখানি খোলা জায়গা পেলেই মেতে ওঠে শৈশব। ফার্মগেটের আনোয়ারা উদ্যানে দুপুরের রোদে কিশোরদের ফুটবল খেলার এই দৃশ্য ঢাকার বুকে খেলার মাঠের প্রয়োজনীয়তাকেই যেন মনে করিয়ে দেয়। ছবিটি ১০ সেপ্টেম্বর ২০২৬ তোলাএকটি গাছ তবে ছায়া দিয়ে রেখেছে পুরো বাজারটিকে। গাছটি যেন জানান দিচ্ছে ‘আমাকে বাঁচিয়ে রেখে যেমন ডালপালা মেলতে সহযোগিতা করেছ, ঠিক তেমনি তোমাদের ঋণ শোধ করতে সারা জীবন এভাবেই দিয়ে যাব ছায়া।’ শাকুয়াই বাজার, হালুয়াঘাট, ৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা ৩০ মিনিটগোলপাতা গোল নয়। সুন্দরবনের অন্যতম বৈশিষ্ট্য গোলপাতা। সুন্দরবন উপকূলে গোলপাতা দিয়ে ছাউনিসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। গোলপাতার ঝোপটি কাজিবাছা ও পশুর নদের মিলিত স্থানের ঠিক কাছেই। বটিয়াঘাটা, খুলনা। ১১ সেপ্টেম্বর ২০২৬