কাদাজলে জমে উঠেছে কাবাডি
· Prothom Alo
কাদামাটিতে পিছলে যাচ্ছে পা, তবু থামছে না দৌড়, থামছে না লড়াই। বৃষ্টিভেজা কর্দমাক্ত মাঠেই কাবাডির অনুশীলনে মেতে উঠেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার আসাতননেছা বালিকা উচ্চবিদ্যালয়ের ছাত্রীরা। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় নিজেদের সেরা প্রমাণ করতে কাদাজল মাড়িয়েই চলছে তাদের প্রস্তুতি। ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার লক্ষ্যে চলছে এই অনুশীলন। মাঠের কাদা যেন তাদের উদ্যমকে আরও বাড়িয়ে দিয়েছে।
Visit tr-sport.click for more information.
কাদামাখা মাঠে দুই দলের অধিনায়ককে নিয়ে টস করছেন ম্যাচ পরিচালনাকারী শিক্ষক আয়েশা আখতার কাদামাখা মাঠে কাবাডি খেলায় মেতেছে শিক্ষার্থীরা প্রতিপক্ষের খেলোয়াড়কে ছোঁয়ার চেষ্টা প্রতিপক্ষের খেলোয়াড়কে ধরে আটকে রাখার চেষ্টা হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে উঠেছে কাবাডি প্রতিপক্ষের পা ধরে নিজের কোর্টে আটকে রাখার চেষ্টা করছেন এক খেলোয়াড় প্রতিপক্ষকে ছুঁয়ে নিজের কোর্টে ফিরছেন এক খেলোয়াড় খেলার একফাঁকে মুখে পানি ঢেলে স্বস্তি পাওয়ার চেষ্টা আক্রমণকারী দলের এক খেলোয়াড়কে ধরে আটকে রাখার চেষ্টা করছেন প্রতিপক্ষের খেলোয়াড়েরা