অষ্টম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা: যে ৮ পরামর্শ অনুসরণ করতে পারেন
· Prothom Alo

আগামী ৩ অক্টোবর শুরু হতে যাচ্ছে অষ্টম ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা। দ্য ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এই পরীক্ষা গ্রহণ করে থাকে। বছরে দুবার ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নাম ব্যাংকিং ডিপ্লোমা ছিল। ব্যাংকারদের পেশাগত দক্ষতা, উৎকর্ষতা ও তাত্ত্বিক জ্ঞান মূল্যায়নে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা গ্রহণ করা হয়। দুটি পর্বে এই পরীক্ষা নেওয়া হয়। প্রথম পর্ব—জেএআইবিবি এবং দ্বিতীয় পর্ব—এআইবিবি। প্রথম পর্ব উত্তীর্ণ ব্যাংকাররা নিজ নিজ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩৫ হাজার টাকা অর্থ পুরস্কার এবং দ্বিতীয় পর্ব উত্তীর্ণ ব্যাংকাররা নিজ নিজ ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা অর্থ পুরস্কার পেয়ে থাকেন। ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য যে আটটি বিষয়ে লক্ষ রাখতে পারেন।
Visit sportbet.rodeo for more information.
দল বেঁধে চাকরির পরীক্ষার প্রস্তুতিমূলক পরীক্ষা দিচ্ছেন স্টাডি গ্রুপের সদস্যরা। ঠাকুরগাঁও শহরের সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে।১. সুন্দর উপস্থাপনা
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষায় বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে পরিচ্ছন্ন হাতের লেখা, ছোট বাক্যে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত উল্লেখ করা বেশ কার্যকর। খাতার মার্জিন যথাযথভাবে নির্দিষ্ট রাখা, ঢালাওভাবে উত্তর না লিখে পয়েন্ট আকারে উত্তর লেখা এবং প্রশ্নের ধারাবাহিকতা বজায় রেখে উত্তর লেখা গুরুত্বপূর্ণ।
২. চার্ট, টেবিল ও গ্রাফ ব্যবহার করা
গতানুগতিক উত্তর না লিখে প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ চার্ট, টেবিল ও গ্রাফ ব্যবহার করে উত্তর লিখলে বেশি নম্বর পাওয়া যায়। আইবিবি প্রদত্ত স্টাডি ম্যাটেরিয়াল ও বাস্তব অভিজ্ঞতার আলোকে উত্তর লিখতে পারলে সহজেই পাস করা সম্ভব।
৩. ইংরেজি মাধ্যমে উত্তর প্রদান করা
যদিও পরীক্ষার উত্তর বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যমে প্রদান করা যায়, তাই ইংরেজি মাধ্যমে উত্তর প্রদান করা ভালো। কারণ, বিভিন্ন বিজনেস, ইকোনমিকস, ফিন্যান্সিয়াল টার্মগুলো ইংরেজিতে প্রস্তুতি নেওয়া এবং উত্তর লেখা সহজ। তা ছাড়া গাণিতিক বিষয়গুলোও ইংরেজিতে উত্তর করা সহজ। তবে বিজনেস কমিউনিকেশন ইন ফিন্যান্সিয়াল ইনস্টিটিউশন পরীক্ষার উত্তর অবশ্যই ইংরেজিতে প্রদান করতে হবে।
এক পরীক্ষার অপেক্ষায় বছর পার, চাকরিপ্রার্থী সাত লাখ৪. ইন্টারনেট–ভিত্তিক প্রস্তুতি নেওয়া
ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার জন্য আইবিবি তাদের ওয়েবসাইটে স্টাডি ম্যাটেরিয়াল প্রদান করেছে। বাজারে বিভিন্ন প্রকাশনীর গাইড বই পাওয়া যায়। এসবের পাশাপাশি ইন্টারনেট ব্যবহার করে গুগল, উইকিপিডিয়া, ইনভেস্টোপিডিয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সার্চে টপিক অনুযায়ী উত্তর বের করে প্রস্তুতি নেওয়া যেতে পারে।
৫. বিগত বছরের প্রশ্ন সমাধান করা
২০২৩ সাল থেকে ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার নতুন সিলেবাস চালু হয়েছে। বর্তমান প্রশ্নপদ্ধতি ষষ্ঠ ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা ২০২৫ সাল থেকে চালু হয়েছে। বিগত বছরের প্রশ্ন প্রায়ই কমন আসে। তাই পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্নগুলো সমাধান, বিগত বছরের টীকা, সংক্ষিপ্ত প্রশ্ন ও গাণিতিক প্রশ্ন সমাধান করলে ভালো নম্বর পাওয়া সহজ হবে। এ ছাড়া বিগত বছরের প্রশ্নের সমাধান করলে পরীক্ষার প্রশ্নপদ্ধতি সম্পর্কে ভালো ধারণা পাওয়া যাবে।
৬. আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়া
পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। আবেদন করার সময় মোট ছয়টি বিষয়ের আবেদন করা ভালো। যদি কোনো সাবজেক্টে নির্ধারিত পাস মার্ক না পাওয়া যায়, তবে একাধিকবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। কিন্তু সব বিষয়ে উত্তীর্ণ হওয়ার জন্য মনের মধ্যে জেদ ও আত্মবিশ্বাস রাখতে হবে।
মেঘনা গ্রুপে চাকরি, সরাসরি সাক্ষাৎকারে নেবে ১১৫ জন৭. চাকরির শুরুতেই পরীক্ষা দেওয়া
ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে চাকরির শুরুর দিকেই ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার প্রস্তুতি নেওয়া ভালো। কারণ, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পেশাগত ও পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পায়, পড়াশোনা করার সুযোগ কমে যায়। তাই চাকরির শুরুতেই ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষার জন্য আইবিবির ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া উত্তম।
৮. বাসায় মডেল টেস্ট দেওয়া
দীর্ঘদিন একাডেমিক বা প্রফেশনাল পড়াশোনার বাইরে থেকে হঠাৎ পরীক্ষায় অবতীর্ণ হলে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন: টাইম ম্যানেজমেন্ট, কোনো প্রশ্নের উত্তর প্রয়োজনের তুলনায় অনেক বড় করে লেখা, কোনো প্রশ্নের উত্তর প্রয়োজনের তুলনায় অনেক ছোট করে লেখা, ম্যাথ সলভ করার ক্ষেত্রে ফর্মুলা ভুল করা, তিন ঘণ্টাব্যাপী পরীক্ষা দিতে গিয়ে ক্লান্ত হয়ে যাওয়া, নির্ধারিত সময়ের আগে পরীক্ষার হল থেকে বের হয়ে আসা। এসব সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অফিস ছুটির দিনে, যেমন শুক্র বা শনিবার বাসায় মডেল টেস্ট দেওয়া যেতে পারে। তাহলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করা সহজ হবে। পরীক্ষায় কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব হবে।
*লেখক: রাজিব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন, ব্যাংকিং প্রফেশনাল পরীক্ষা দুটি পর্ব (জেএআইবিবি, এআইবিবি) উত্তীর্ণ। বিবিএ, এমবিএ, (ফিন্যান্স বিভাগ), ঢাকা বিশ্ববিদ্যালয়
কলেজে ভর্তিতে আবেদন চলছে, করবেন যেভাবে