নেচে–গেয়ে আলোচনায় দোলা
· Prothom Alo

আইটেম গান ‘কিসমত’ গেয়ে আলোচনায় সংগীতশিল্পী দোলা রহমান। গানটির ভিডিও চিত্রে তাঁকে নাচতেও দেখা গেছে। গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দেন ডি রকস্টার নিলয়। গানটিসহ নানা বিষয়ে কথা বলেছেন দোলা।
Visit fish-roadgame.online for more information.
‘দোলা বেস্ট।’ ইউটিউবে ‘কিসমত’ গানটি শুনে লিখেছেন মোস্তাক মিয়া নামের এক শ্রোতা। ২৩ আগস্ট গানটি প্রকাশ করেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল। সাত দিনের ব্যবধানে গানের ভিডিওটি ৮৪ হাজারের বেশিবার ‘ভিউ’ হয়েছে। গতকাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘খুব ইতিবাচক সাড়া পাচ্ছি। অনেকেই গানটির প্রশংসা করছেন।’
গানের সঙ্গে নাচ
‘কিসমত’ গানটির ভিডিও চিত্রে গাওয়ার পাশাপাশি দোলাকে নাচতেও দেখা গেছে। ‘আমি দোলা’ গানেও এর আগে নেচেছেন তিনি। দেশের বাইরের শিল্পীদের মধ্যে এমন চর্চা থাকলেও বাংলাদেশে এখনো এটি খুব বেশি প্রচলিত নয়। তাই বিষয়টি নিয়ে নিয়মিত কাজ করতে চান দোলা, ‘বাইরে বিষয়টা খুব স্বাভাবিক। “আমি দোলা” যখন করেছি, তখন মাথায় ছিল—আমরা যদি বাংলাদেশে এমন একটা জিনিস ক্রিয়েট করতে পারি, যেখানে একজন শিল্পী একই সঙ্গে পারফর্মও করবে, গাইবেও, তাহলে হয়তো অনেকেই অনুপ্রাণিত হবে।’
সংগীতশিল্পী দোলা রহমানসেমি ক্লাসিক্যাল থেকে আইটেম
সেমি ক্লাসিক্যাল ও আইটেম গান—দুই ধরনের গানেই সাবলীল দোলা। তিনি বলেন, ‘এই জার্নিটা আমি খুব এনজয় করি। যখন সবাই আমাকে বলে, “ভার্সেটাইল দোলা”—ব্যাপারটা আমার কাছে খুব এক্সাইটিং। এক জনরা থেকে আরেক জনরায় বিচরণ করতে আমি পছন্দ করি।’
তাঁর ভাষ্য, ‘আমার মনে হয়, যতটুকু শিখেছি, সেটাকে যদি আরও এক্সপ্লোর করতে পারি, আরও কয়েকটা জনরা ভেঙে গান করতে পারি, তাহলে ভালো লাগবে।’
গানে তাঁর বড় ভাই সুরকার ও সংগীত পরিচালক অদিত রহমানের অবদান রয়েছে বলে জানান দোলা। তিনি বলেন, ‘ওর (ভাই) একটা বড় ইনফ্লুয়েন্স আমার ওপর আছে। ডিফারেন্ট ডিফারেন্ট গান করার যে ব্যাপার, নতুনত্ব আনার চেষ্টা—এখানে ওর অনেকটা অবদান আছে। চেষ্টা করে যাচ্ছেন, আমি যেন আরও করতে পারি।’
সংগীতশিল্পী দোলা রহমানপ্রজেক্ট অদিতেরিয়ানস
অদিত রহমান ও দোলা রহমানের ‘প্রজেক্ট অদিতেরিয়ানস’ নামে গানের প্রকল্প রয়েছে। সেমি ক্লাসিক্যাল ও ফিউশনধর্মী কাজ করেন তাঁরা। দোলা বলেন, ‘দুজনের চেষ্টা ছিল—আমাদের যে অরিজিন, আমাদের সেমি ক্লাসিক্যালকে যদি মডার্ন মিউজিকের সঙ্গে প্রেজেন্ট করতে পারি, তাহলে প্রতিটা জেনারেশন এনজয় করবে। ওই ভাবনা থেকেই শুরু করা।’ ২০১৫ সাল থেকে প্রকল্পটিতে গান করছেন তাঁরা। এটি কোনো ব্যান্ড নয়, স্পষ্ট করেন দোলা, ‘ওটা প্রজেক্ট। আমাদের দুই ভাই-বোনের একটা ভালোবাসার জায়গা থেকে কাজটা করছি।’ দোলা জানান, গত বছর ও তার আগের বছর যেমন কাজ এসেছে, এ বছরও নতুন কাজ আসবে।
অভিনয়ের প্রস্তাব
গানের পাশাপাশি নিয়মিত ক্যামেরার সামনেও কাজ করছেন দোলা। অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন। তবে যেকোনো প্রস্তাবেই রাজি হতে চান না তিনি, ‘সব সময় বলি, ওই জিনিসটাই করব, যেটা আমার মনে হয় আমি ১০০ শতাংশ করতে পারি।’ তাঁর শর্তটাও পরিষ্কার, ‘এ রকম যদি কোনো কিছু আসে, যেটা আমার মনে হয় আমি পুল অফ করতে পারব, মেবি ইয়েস। বাট হ্যাঁ, এমনি জাস্ট করার জন্য আমি কখনো করব না।’
এই ঘরানা নিয়ে খুব একটা কাজ হয়নিসংগীতশিল্পী দোলা রহমানসামনে কী
বরবাদ সিনেমায় ‘চাঁদ মামা’ গেয়ে আলোচিত হয়েছেন দোলা রহমান। সিনেমায় নিয়মিত গাইছেন তিনি। পাশাপাশি এটা আমাদেরই গল্পসহ বেশ কয়েকটি নাটকে গেয়েছেন। সিনেমার পাশাপাশি নাটকে গাওয়ার প্রসঙ্গে দোলা বলেন, ‘আমাদের সিনেমার প্রেশারটা পুরো বছর ওভাবে থাকে না। কারণ, সিনেমার রিলিজটা ঈদ বেজড হয় বা একটা নির্দিষ্ট সময় ধরে হয়। আর নাটক পুরো বছরই চলতে থাকে।’ সঙ্গে একক গান তো রয়েছেই। তিনি জানান, শিগগিরই নতুন কয়েকটি গান প্রকাশিত হবে।
আগামী পাঁচ বা দশ বছর পর নিজেকে কোথায় দেখতে চান—এমন প্রশ্নে দোলার উত্তর, ‘অত দূর চিন্তা করি না। আই লিভ ইন এভরিডে। আমার জাস্ট এটাই চেষ্টা থাকে, যেন ভালো কিছু কাজ উপহার দিতে পারি।’