জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল প্রকাশ, পাস ৬৫.১০ শতাংশ

· Prothom Alo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ। আজ সোমবার (৩১ আগস্ট ২০২৬) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল আজ সোমবার, ৩১ আগস্ট প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের গড় পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

Visit umafrika.club for more information.

জার্মানি থেকে মালয়েশিয়া—কম খরচে পড়াশোনার ১০ দেশ

ফলাফল আজ বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে। এ ছাড়া চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) অতিসত্বর প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলাফলে কোনো ধরনের অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

Read full story at source