শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
· Prothom Alo

রংপুরের তারাগঞ্জে ৬ বছরের এক শিশুকে বিল থেকে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি বিলে এ ঘটনা ঘটে।
তারাগঞ্জের শামনুর হোসেনের (২১) বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর অসুস্থ হয়ে পড়া শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Visit tr-sport.click for more information.
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় শিশুটি বাড়ির পাশে খেলছিল। এ সময় শামনুর হোসেন শিশুটিকে শাপলা ফুল তুলে দেওয়ার কথা বলে বিলে নিয়ে যান। সেখানে শিশুটি ধর্ষণের শিকার হয়। বাড়ি এসে শিশুটি ঘটনাটি তার মাকে জানায়। একপর্যায়ে শিশুটি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা রাত সাড়ে ৮টার দিকে প্রথমে তারাগঞ্জ এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
বিষয়টি জানাজানি হওয়ার পর শিশুটির মা তারাগঞ্জ থানায় ওই তরুণের বিরুদ্ধে অভিযোগ দেন। এর পর থেকে ওই তরুণ পলাতক।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, এ ঘটনায় থানায় ধর্ষণের মামলা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।