মুখি-আমড়ার সোহাগ রাঁধবেন? দেখে নিন ‘সঞ্চয়িতা’র হেঁশেলের রেসিপি
· Prothom Alo

আমড়ার এই সময়ে কাঁচা খাওয়ার পাশাপাশি ফলটি দিয়ে বানাতে পারেন নানা পদ। রেসিপি দিয়েছেন পপআপ রেস্তোরাঁ ‘সঞ্চয়িতা’র স্বত্বাধিকারী ফায়জা আহমেদ
Visit asg-reflektory.pl for more information.
উপকরণ
কচুর মুখি ২০০ গ্রাম
আমড়া ২টি
শর্ষের তেল ২ টেবিল চামচ
শুকনা মরিচ ২টি
আস্ত জিরা আধা চা-চামচ
হলুদগুঁড়া আধা চা-চামচ
লবণ স্বাদমতো
মরিচগুঁড়া সামান্য
ভাজা মাষকলাই ডালের গুঁড়া আধা কাপ
পানি ২ কাপ
ধনেপাতাকুচি সামান্য
প্রণালি
কচুর মুখি ও আমড়া আলাদাভাবে সেদ্ধ করে রাখুন।
কড়াইয়ে শর্ষের তেল গরম করে শুকনা মরিচ ও আস্ত জিরা দিয়ে ফোড়ন দিন।
এরপর হলুদগুঁড়া, লবণ ও মরিচগুঁড়া ও ভাজা মাষকলাই ডালের গুঁড়া দিয়ে তেলের সঙ্গে ভালোভাবে ভেজে নিন।
অল্প গরম পানি দিয়ে ঢেকে দিন।
ডাল সেদ্ধ হয়ে এলে সেদ্ধ কচুর মুখি ও আমড়া দিন।
এবার ২ কাপ পানি দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করুন।
ডাল, কচুর মুখি ও আমড়া ভালোভাবে নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন।
ঝোল ঘন থকথকে হয়ে এলে ধনেপাতাকুচি দিয়ে চুলা বন্ধ করে দিন।
লাল চাল বা আতপ চালের গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
নোট
আমড়ার রান্নায় কোনোটিতেই পেঁয়াজ-রসুন ব্যবহার করা হয়নি। প্রতিটি পদে ফোড়নের স্বাদ ও ঘ্রাণকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ইলিশ মাছের কাঁচা মাখা খেয়েছেন? রেসিপি দেখুন