মাঞ্জরেকারকে সূর্যবংশীর পাল্টা, ‘আগে পুরো ঘটনা জানুন’

· Prothom Alo

বয়স মাত্র ১৫। এই বয়সে দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য আলোচিত ক্রিকেটারদের একজন তিনি। তবে ভারতের এই ক্রিকেটার এবার ভিন্ন এক চেহারায়ও আবির্ভূত।

Visit betsport.cv for more information.

ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় মাঞ্জরেকার যখন তরুণ ক্রিকেটারদের আচরণ নিয়ে আইসিসি ও বিসিসিআইয়ের আরও কঠোর হওয়ার পরামর্শ দিলেন, তখন তাঁর কথার জবাব দিতে খুব একটা সময় নিলেন না বৈভব সূর্যবংশী। সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি মাঞ্জরেকারকে উদ্দেশ করে পাল্টা দিয়েছেন ভারতের এই কিশোর ওপেনার।

মাঞ্জরেকারের মন্তব্যের জবাবে এক্সে সূর্যবংশী লিখেছেন, ‘এই বিষাক্ততা, বালখিল্য কথাবার্তা আর তিক্ত আচরণ যথেষ্ট হয়েছে। অন্যকে উপদেশ দেওয়ার আগে পুরো ঘটনাটা জেনে নিন।’

সূর্যবংশীকে নিয়ে মাঞ্জরেকারের মন্তব্যের সূত্র অবশ্য সাম্প্রতিক আরেকটি ঘটনা। কলম্বো টেস্টে ভারতের যশস্বী জয়সোয়াল ও শ্রীলঙ্কার পেসার আশিতা ফার্নান্ডোর উত্তপ্ত বাক্যবিনিময়ের পর আইসিসি দুজনকেই ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে। সঙ্গে দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির ২.১২ ধারা অনুযায়ী, অগ্রহণযোগ্য শারীরিক সংস্পর্শের দায়ে তাঁদের এই শাস্তি দেওয়া হয়।

মাঞ্জরেকারের অবশ্য মনে হয়েছে, শাস্তিটা শুধু ওই ঘটনা পর্যন্ত সীমাবদ্ধ রাখলে হবে না। তাঁর চোখে, তরুণ ক্রিকেটারদের এমন আচরণ ঠেকাতে আরও কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন। এ প্রসঙ্গেই সূর্যবংশীর নাম টেনে আইসিসি ও বিসিসিআইকে উদ্দেশ করে তিনি লিখেছেন, ‘ভারত “এ” দলের হয়ে সম্প্রতি বৈভব, আর এখন জয়সোয়াল—এ ধরনের আচরণে যদি বারবার তাদের ছাড় দেওয়া হয়, তাহলে এমন আচরণের পুনরাবৃত্তি করতেই তাদের শেখানো হয়। এটি খেলার জন্য ভালো নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, তাদের নিজেদের ভবিষ্যতের জন্যও এটি ভালো নয়।’

সূর্যবংশীর পর ‘সংঘর্ষে’ জয়সোয়ালও, আইসিসি–বিসিসিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

সূর্যবংশীর নামটি মাঞ্জরেকার টেনেছেন চলতি বছরের জুনে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে একটি ম্যাচে তাঁর আচরণের কারণে। ডাম্বুলায় ত্রিদেশীয় সিরিজের সেই ম্যাচে সুপার ওভারে ৭ রানে হেরেছিল ভারত ‘এ’। সুপার ওভারে ভারতের হয়ে ব্যাট করেছিলেন সূর্যবংশী ও সূর্যাংশ শেড়গে।

ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় মুখ ঘুরিয়ে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিশেন হালাম্বাগেকে ধাক্কা দেন সূর্যবংশী। ভারতীয় ক্রিকেট পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, হালাম্বাগে নাকি সূর্যবংশীকে বলেছিলেন, ‘ম্যাচ শেষ...এবার বাড়ি যাও।’ এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

ঘটনাটি নিয়ে তখন শাস্তির প্রশ্ন উঠলেও শেষ পর্যন্ত সূর্যবংশীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিসিসিআইয়ের সচিব দেবজিৎ সাইকিয়া বলেছিলেন, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দায়িত্ব ম্যাচ অফিশিয়াল ও সংশ্লিষ্ট ক্রিকেট কর্তৃপক্ষের।

২৪ বছর বয়সী জয়সোয়ালের ঘটনাটিও আউট হয়ে ফিরে যাওয়ার সময়কার। চলমান কলম্বো টেস্টের প্রথম দিনে আশিতার বলে আউট হয়ে ড্রেসিংরুমে হাঁটা ধরলেও ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কান এই পেসারের সঙ্গে মাথায় ঠোকাঠুকিতে জড়ান তিনি।

জয়সোয়াল পরে ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলের একটি ভিডিওর জবাবে লিখেছেন, ‘সে কী বলেছে, তা যদি না জানেন, তাহলে দয়া করে বিচার করবেন না।’ এরপর জয়সোয়ালের আরও মন্তব্য, ‘কেউ সীমা ছাড়িয়ে গেলে তাকে সেটা জানাতে হবে। এই ভারত লড়বে এবং জবাব দেবে।’

সূর্যবংশীকে থামাতে হেলমেটে বোলিং করতেন ব্রেট লি

Read full story at source