আলিম ভর্তিতে নীতিমালা প্রকাশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের

· Prothom Alo

মাদ্রাসার আলিম শ্রেণিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তিতে নীতিমালা প্রকাশ করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এতে আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুর সময়সূচি প্রকাশ করা হয়েছে। ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুযায়ী এ সূচি প্রণয়ন করা হয়। আজ মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

Visit sport-tr.bet for more information.

বিজ্ঞপ্তিতে ভর্তির ওয়েবসাইট প্যানেলে লগইন করে রেজিস্ট্রেশনের সব কাজ সম্পন্ন করতে হবে।

একাদশ শ্রেণির ভর্তিতে সর্বোচ্চ ফি ৮৫০০, শহর-গ্রামের কোন ধরনের প্রতিষ্ঠানে কত ফি

মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আলিম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জারিকৃত ‘একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা-২০২৬’ অনুসরণ করতে হবে বলে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

একাদশে ভর্তিতে নীতিমালা: ২ সেপ্টেম্বর আবেদন, কোটা ৭%, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রমশিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন

নীতিমালা অনুযায়ী, আলিম ভর্তির আবেদন, ফল প্রকাশ, ভর্তি ও ক্লাস শুরুসংক্রান্ত সিডিউল প্রকাশ করা হলো। আগামী ২ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ভর্তিসংক্রান্ত পুনর্নিরীক্ষণ বা পুনর্মূল্যায়নের ফল পাওয়া শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পুনর্নিরীক্ষণসহ পুনর্মূল্যায়নে ফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে। একইভাবে ১২ থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত পছন্দক্রম পরিবর্তনের সুযোগ থাকবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে ১৬ সেপ্টেম্বর রাত ৮টায়। ফল প্রকাশের পর নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি নিশ্চায়নের জন্য ১৮ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৯ সেপ্টেম্বর রাত ৮টায়। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি নিশ্চায়ন না করলে নির্বাচন ও আবেদন বাতিল হবে। একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলবে ২০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। সবশেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর।

Read full story at source