সিলেটে মুদিদোকানিকে গলা কেটে হত্যা

· Prothom Alo

সিলেট নগরের শাহপরান (রহ.) মাজার রোড এলাকার ইসলামাবাদে শাহাবুদ্দিন (৬৫) নামের এক মুদিদোকানিকে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত একটার দিকে বাসার কাছেই এ ঘটনা ঘটে।

Visit newsbetsport.bond for more information.

নিহত শাহাবুদ্দিনের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায়। তিনি পরিবার নিয়ে শাহপরান থানার ইসলামাবাদ এলাকায় থাকতেন। সেখানে তিনি একটি ছোট মুদিদোকান চালাতেন।

নিহত শাহাবুদ্দিনের ছোট ছেলে রেদওয়ান আহমদ বলেন, রাতে স্থানীয় এক ব্যক্তি  জানান যে তাঁর বাবাকে মনে হয় কেউ আটকে রেখেছে। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি বাবাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে তাঁকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাঁর বাবার কান ও গলায় তিনটি কোপের চিহ্ন ছিল।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মনজুরুল আলম প্রথম আলোকে বলেন, গতকাল রাতে গলা কাটা অবস্থায় শাহাবুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Read full story at source