গ্যাস–সংকটে বন্ধ হয়ে গেছে ফুওয়াং ফুডের কারখানা

· Prothom Alo

গ্যাস–সংকটের কারণে লেঅফ (বন্ধ) ঘোষণা করা হয়েছে খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ফুওয়াং ফুডের কারখানা। শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটি আজ রোববার দেশের দুই স্টক এক্সচেঞ্জে এই তথ্য প্রকাশ করেছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এই তথ্য জানা যায়।

Visit milkshakeslot.com for more information.

কোম্পানিটি জানিয়েছে, গতকাল শনিবার কোম্পানিটির পরিচালনা পর্ষদের এক সভা অনুষ্ঠিত হয়। সেখানে কারখানা লেঅফ ঘোষণার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানা বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূলত গ্যাস–সংকট ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে। গতকাল শনিবার থেকেই কারখানাটি লেঅফ ঘোষণা করা হয়। কোম্পানিটির পক্ষ থেকে আরও জানানো হয়, ছয় মাসের জন্য কারখানাটি লেঅফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ব্রেড, বিস্কুট, কেক, নুডলসসহ নানা ধরনের খাদ্যপণ্য উৎপাদন করে ফুওয়াং ফুড। ২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এই কোম্পানি বর্তমানে দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত। ২০২৩ সালের পর কোম্পানিটি শেয়ারধারীদের কোনো লভ্যাংশ দিতে পারেনি। লোকসানি এই কোম্পানির কারখানা গাজীপুরের হোতাপাড়ায়। কোম্পানিটির ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, কোম্পানিটির কর্মী সংখ্যা প্রায় এক হাজার।

এদিকে কারখানা বন্ধের খবরে আজ রোববার ঢাকার শেয়ারবাজারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ১০ পয়সা বা প্রায় ১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১ টাকা ১০ পয়সায়। এদিন ঢাকার বাজারে কোম্পানিটির প্রায় পৌনে দুই লাখ শেয়ারের হাতবদল হয়।

Read full story at source