ক্যাম্পাস পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে গোবিপ্রবিতে সম্মিলিত উদ্যোগ

· Prothom Alo

গোবিপ্রবি বন্ধুসভা, ভিডিপি গোপালগঞ্জ শাখা এবং সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ১৮ আগস্ট এ কর্মসূচি সম্পন্ন হয়।

Visit freshyourfeel.org for more information.

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এতে সংগঠনগুলোর সদস্যদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন স্থান পরিষ্কার করেন এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতা তৈরি করেন।

ক্যাম্পাস পরিষ্কার–পরিচ্ছন্ন রাখতে গোবিপ্রবিতে সম্মিলিত উদ্যোগ।

এ বিষয়ে গোবিপ্রবি বন্ধুসভার বন্ধু তামিরুল হক বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় আমাদেরই পরিষ্কার রাখতে হবে। শিক্ষার্থী হিসেবে নিজেদের অঙ্গন পরিষ্কার রাখা আমাদের নৈতিক দায়িত্ব। পরিচ্ছন্ন ক্যাম্পাস নিশ্চিত করতে প্রত্যেক শিক্ষার্থীকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।’

আয়োজকেরা বলেন, বিশ্ববিদ্যালয় শুধু শিক্ষার স্থান নয়, এটি শিক্ষার্থীদের দ্বিতীয় বাড়ি। তাই ক্যাম্পাসের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখা সবার সম্মিলিত দায়িত্ব। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা আরও বাড়বে।

Read full story at source