জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করে প্রজ্ঞাপন

· Prothom Alo

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। আজ শনিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Visit turconews.click for more information.

প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টা পদে থাকাকালে জহির উদ্দিন স্বপন মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। আরেক প্রজ্ঞাপনে জানানো হয়, তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন।

সরকার গঠনের ছয় মাস পর গতকাল শুক্রবার মন্ত্রিসভার আকার বাড়ল। নতুন পাঁচজন মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন; আর একজন প্রতিমন্ত্রী থেকে মন্ত্রী হয়েছেন। সব মিলিয়ে চারজন নতুন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। গতকাল রাতেই মন্ত্রিসভার কয়েকজন সদস্যের দপ্তর বণ্টন ও পুনর্বণ্টন করা হয়। এর মধ্যে জহির উদ্দিন স্বপনের পরিবর্তে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন বিএনপির জোটসঙ্গী বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।

মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পাচ্ছেন

গতকাল রাতেই জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করার কথা জানানো হয়েছিল। আজ প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়, তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা করা হয়েছে। তাঁকেসহ এখন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে রয়েছেন ১০ জন। এর মধ্যে জহির উদ্দিন স্বপন ছাড়াও রাজনৈতিক উপদেষ্টা হিসেবে আছেন মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (মির্জা আব্বাস), নজরুল ইসলাম খান ও মো. রুহুল কবির রিজভী। শেষের দুজন রাজনৈতিক উপদেষ্টা ছাড়াও যথাক্রমে কৃষি ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বও পালন করছেন।

জহির উদ্দিন স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিমান থেকে খাদ্যমন্ত্রী আফরোজা খানমমঈন খান স্থানীয় সরকারে, পার্থ তথ্যে, বিমানে মিল্লাত, পার্বত্য চট্টগ্রামে সাচিং প্রু, পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী

Read full story at source