পুলিশের সোর্স পরিচয়ে আসামির স্বজনদের থেকে অর্থ আদায়, কারাদণ্ড

· Prothom Alo

পুলিশের সোর্স পরিচয়ে বিভিন্ন মামলার আসামিদের স্বজনদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার দায়ে মো. নজির হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

এর আগে গতকাল শুক্রবার রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে নজির হোসেনকে আটক করে পল্টন মডেল থানা-পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়।

Visit afrikasportnews.co.za for more information.

আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে নজির হোসেন নিজেকে পুলিশের সোর্স হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। মতিঝিল, পল্টন এলাকা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিভিন্ন মামলার আসামিদের স্বজনদের সঙ্গে যোগাযোগ করতেন। সংশ্লিষ্ট মামলায় সহায়তা, জামিন করিয়ে দেওয়া, সাজা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে তাঁদের কাছ থেকে অর্থ নিতেন।

পল্টন মডেল থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আটক করার পর নজির হোসেনকে মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে তোলা হয়। আদালত তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন।

Read full story at source