রাজধানীতে এক দিনের গ্রামীণ হাট
· Prothom Alo
ঢাকার মেরাদিয়া হাটে যেন প্রতিদিনই বসে বৈচিত্র্যের মেলা। প্রতি বুধবার ভোর থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাটুরের দল নৌকায় করে নানান জিনিস নিয়ে নড়াই নদের (রামপুরা খাল) পাড়ে হাজির হন। স্থানীয় বাসিন্দাদের কাছে এ হাট খুব জনপ্রিয়। দূরদূরান্ত থেকে মানুষ আসে এই হাটে বেচাকেনা করতে। সবজি, মাছ, শুঁটকি, কাপড় থেকে শুরু করে বাঁশ-বেতের সামগ্রী, ঘর সাজানোর জিনিস, ঘানিভাঙা তেল ও নানা পণ্য নিয়ে জমে ওঠে রাজধানীর বুকে গড়ে ওঠা শতবর্ষী এই হাট। ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে হাটবারের ভোর থেকেই জমজমাট হয়ে ওঠে মেরাদিয়া হাট।
Visit catcrossgame.com for more information.
মেরাদিয়া হাটে সবজি বাছাই করে কিনছেন ক্রেতারাহাটে কাপড়ের দোকানে বিভিন্ন ধরনের পোশাক দেখছেন ক্রেতারা বাঁশ ও বেতের তৈরি গৃহস্থালির সামগ্রী কিনছেন মেরাদিয়া হাটে নারী ক্রেতাদের উপস্থিতি চোখে পড়ার মতোবাঁশ ও শুঁটকির জন্য এই হাটের বেশ সুনাম আছে হাটে ঘানিভাঙা তেলের মেশিন নিয়ে এসেছেন এক বিক্রেতা। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মেশিনে সরিষা ভেঙে তেল তৈরি করে বিক্রি করছেন তিনি সাজিয়ে রাখা হয়েছে গৃহস্থালির নানা সামগ্রী ও ঘর সাজানোর জিনিসপত্রসড়কের পাশে খালি জায়গায় বাহারি পণ্যের ক্রেতা-বিক্রেতার মিলনমেলাহাটে বিক্রির জন্য বিভিন্ন ধরনের মাছ সাজিয়ে রেখেছেন বিক্রেতারাহাঁসের দোকানে এক বিক্রেতা মেরাদিয়া হাটজুড়ে সারি সারি অস্থায়ী দোকান। রঙিন ছাউনির নিচে নানা পণ্যের পসরা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা হাটে চলছে কবুতর কেনাবেচাসবকিছু মিলিয়ে বনশ্রীর এই মেরাদিয়া হাট যেন এক দিনের মিলনমেলা