উঁচু ভবন কি বাতাসে দোলে

· Prothom Alo

নির্মাণ প্রকৌশলীরা বলেন, আমাদের ঢাকায় মাত্র পাঁচ-ছয় তলা পর্যন্ত উঁচু ভবন নির্মাণে বাতাসের বাধা উপেক্ষা করা যায়, বিশেষ কাঠামোগত ব্যবস্থার প্রয়োজন হয় না। কিন্তু এর চেয়ে উঁচু ভবনের ক্ষেত্রে বাতাসের চাপকে একটি বাড়তি উপাদান হিসেবে গ্রহণ করে সে অনুযায়ী নির্মাণ নকশা তৈরি করা হয়। আমাদের দেশে অবশ্য এখনো ৩০-৪০ তলার চেয়ে উঁচু ভবন নেই। নিউইয়র্ক বা শিকাগোর শততলা বা তারও বেশি উঁচু ভবনের ওপর উঠলে অনেক সময় মনে হবে যেন ভবনটি দুলছে। এটা মনের ভুল নয়, বাতাসের চাপে ভবনের এদিক-ওদিক দোল খাওয়া খুব স্বাভাবিক ঘটনা। তবে এই দুলুনি খুব সামান্য। ঘণ্টায় ১০০ কিলোমিটারের চেয়ে বেশি বেগে বাতাস বইলে ভবনটি হয়তো আধা সেন্টিমিটারেরও মতো এদিক-ওদিক দুলবে। ঝড়বৃষ্টির সময় হয়তো আরও বেশি জোরে দুলবে। ওই সময় মাটি থেকে কেউ তাকালে কোনো আকাশচুম্বী ভবনকে মনে হবে যেন হেলে পড়ছে। আজকাল উঁচু ভবন নির্মাণে স্টিলের কাঠামো ব্যবহার করা হয়। এরা বাতাসের চাপে দুই-আড়াই ফুট পর্যন্ত অনায়াসে বাঁকা হয়েও আবার সোজা হয়, চিড় ধরে না।

Visit sport-tr.bet for more information.

বৈশ্বিক উষ্ণতা কমাবে কাঠের দালান?

Read full story at source