সিরাজগঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলার মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
· Prothom Alo

সিরাজগঞ্জ-৩ আসনে বিএনপির সংসদ সদস্য (এমপি) মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় হওয়া মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
Visit asg-reflektory.pl for more information.
গ্রেপ্তার মো. গোলাম মুক্তাদীর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব। তিনি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকও।
আজ সোমবার বেলা ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার মো. গোলাম মুক্তাদীর মামলার এজাহারভুক্ত আসামি। ডিবি পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
রায়গঞ্জে বিএনপির এমপির গাড়িতে হামলাএ ছাড়া একই দিন বিকেলে উপজেলার ধানগড়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন নামের আরও একজনকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামীমুল হাসান খন্দকার বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে।
গত শনিবার সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার ধানগড়া বাজার এলাকায় একটি মতবিনিময় সভা শেষে ফেরার সময় সংসদ সদস্য মো. আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার রাতেই রায়গঞ্জ থানায় চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সহসভাপতি শামীমুল হাসান খন্দকার বাদী হয়ে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।
হামলার ঘটনায় সংসদ সদস্য মো. আয়নুল হক জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবির ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের দায়ী করেন। তবে অভিযোগ অস্বীকার করেছে জামায়াত ও এনসিপি। তারা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।