যমুনার তীরে ফুটবলে দুরন্ত কৈশোর

· Prothom Alo

বন্যা নিয়ন্ত্রণ বাঁধের (স্পার) পাশে যমুনার ভাঙন থেকে রক্ষা পাওয়া এক চিলতে জায়গা। সবুজ ঘাসে ঢাকা সেই জায়গাই এখন শিশু-কিশোরদের খেলার মাঠ। বাঁধে বেড়াতে আসা অসচেতন দর্শনার্থীদের ফেলে যাওয়া প্লাস্টিক, পলিথিনসহ নানা আবর্জনায় মাঠটি নোংরা হয়ে পড়েছিল। খেলতে নামার আগে নিজেরাই মাঠ পরিষ্কারে নেমে পড়ে শিশু-কিশোরেরা। যমুনা যাদের ঘরবাড়ি কেড়ে নিয়েছে, তাদের শৈশবের দুরন্তপনা কেড়ে নিতে পারেনি। নানা প্রতিকূলতার মধ্যেও একটু আনন্দের খোঁজে বাঁধে বসবাসকারী শিশু-কিশোরেরা দল বেঁধে নেমে পড়ে খেলায়। বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কুতুবপুর বন্যা নিয়ন্ত্রণ স্পার এলাকায় যমুনার তীরে শিশু-কিশোরদের ফুটবল খেলার এই গল্প ছবিতে:

Visit newsbetsport.bond for more information.

খেলার মাঠ পরিষ্কার করতে নিজেরাই নেমে পড়েছে শিশু-কিশোরেরা। নানা প্রতিকূলতার মাঝেও একটু আনন্দ আয়োজনে মরিয়া শিশু-কিশোরেরা। গোল করার কৌশল রপ্ত করছে এক শিশু। খেলার ফাঁকে ডিগবাজি দিচ্ছে এক শিশু। খেলার ফাঁকে হাত দিয়ে বল পাসের খেলায় মেতেছে শিশু-কিশোরেরা। যমুনার তীরে খেলায় মেতেছে খুদে ফুটবলাররা। গোল ঠেকানোর মরিয়া চেষ্টায় খুদে খেলোয়াড়েরা। উড়ে আসা বলে মাথা ছোঁয়ানোর চেষ্টা। খেলা শেষে বাঁধের পথ ধরে ঘরে ফেরার পালা।

Read full story at source