পাড়িক্কলের ১৬৭, গল টেস্টে ভারতীয় দাপট
· Prothom Alo

বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের দ্বিতীয় দিনে শ্রীলঙ্কার স্পিনাররা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন। তবে দেবদূত পাড়িক্কলের চোখধাঁধানো ১৬৭ রানের ওপর ভর করে মজবুত ভিত গড়েছে ভারত। আজ দ্বিতীয় দিনটা সফরকারীরা শেষ করেছে ৯ উইকেটে ৪৬০ রান তুলে।
শ্রীলঙ্কান স্পিন জুটি প্রবাত জয়াসুরিয়া (৪/১০৯) ও কেশারা নুয়ান্থা (৩/১৭৫) স্বাগতিকদের ম্যাচে ফেরানোর চেষ্টা করেছেন। তবে প্রতি ওভারে প্রায় চার রান করে তুলে চালকের আসনেই থাকে ভারত। দ্বিতীয় দিন শেষে কুলদীপ যাদব ১২ ও প্রসিদ্ধ কৃষ্ণা ১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।
Visit asg-reflektory.pl for more information.
শনিবার ম্যাচের প্রথম দিনে বৃষ্টির কারণে মাত্র ৭৩ ওভার খেলা হওয়ায় দ্বিতীয় দিনের খেলা ১৫ মিনিট আগে শুরু করার সিদ্ধান্ত হয়েছিল। তবে আজ খেলোয়াড়েরা মাঠে নামতে পেরেছেন নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পরে।
দিনের বেশিরভাগ সময় ড্রেসিংরুমেই আটকা ছিলেন লোকেশ রাহুলরা২ উইকেটে ২৮৮ রান নিয়ে দিন শুরু করা ভারত দ্রুত রান তোলার চেষ্টা করে। তবে ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন ঋষভ পন্ত (৩৯)। পন্তকে ফিরিয়েই টেস্ট ক্রিকেটে নিজের প্রথম উইকেট পেয়েছেন অভিষিক্ত স্পিনার নুয়ান্থা।
এর আগে প্রথম দিনে পেশিতে টানের কারণে ৭৭ রানে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়া ভারত ওপেনার লোকেশ রাহুল আবারও ব্যাটিংয়ে নামেন। তবে নিশ্চিত সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও ৮২ রানে থামতে হয় তাঁকে। নুয়ান্থার বলে ফরওয়ার্ড শর্ট লেগে নিশান ফার্নান্ডোর তালুবন্দী হন তিনি।
ডারউইনে কেউ ফ্লাইট বাতিল করেছেন, কারও কাছে ঈদের আনন্দক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া পাড়িক্কলকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন জয়াসুরিয়া। ১৫টি চার ও একটি ছক্কায় সাজানো ছিল তাঁর ১৬৭ রানের ইনিংসটি। পাড়িক্কল দিন শুরু করেছিলেন ১৩১ রান নিয়ে।
অসাধারণ এক ক্যাচ নিয়ে ধ্রুব জুরেলকে ফিরিয়েছেন ধনাঞ্জয়া ডি সিলভাএরপর রবীন্দ্র জাদেজাকে (১৩) দ্রুত বিদায় করেন নুয়ান্থা। তবে ঝোড়ো ফিফটিতে ৫১ রান তুলে নেন ধ্রুব জুরেল। ২৯ রানে শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার হাতে জীবন পেয়েছিলেন জুরেল। পরে ধনাঞ্জয়া এক অসাধারণ ক্যাচ নিয়ে জুরেলকে ফেরালেও ভারতের ইনিংস মুড়িয়ে দিতে পারেনি শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস: ১১৬ ওভারে ৪৬০/৯ (পাড়িক্কল ১৬৭, রাহুল ৮২, জুরেল ৫১, পন্ত ৩৯, জয়সোয়াল ৩২; জয়াসুরিয়া ৪/১০৯, নুয়ান্থা ৩/১৭৫)।যে রেকর্ডে শুধু ইংল্যান্ডের পেছনে বাংলাদেশ ও হাসান-মিরাজ-নাজমুলের কীর্তি