ফুটন্ত পানি চুলা থেকে নামালে বেশি ধোঁয়া বেরোয় কেন

· Prothom Alo

চায়ের কেতলিতে পানি জ্বাল দেওয়ার সময় মনোযোগ দিয়ে লক্ষ করলে দেখা যাবে, এর চারটি পর্যায় রয়েছে। প্রথমে কিছুক্ষণ শোঁ শোঁ শব্দ শোনা যায়, এ সময় কোনো ধোঁয়া বেরোয় না। এরপর কেতলির নল দিয়ে অল্প অল্প ধোঁয়া বেরোতে শুরু করে এবং আস্তে আস্তে এর পরিমাণ বাড়ে। তৃতীয় স্তরে পানি পুরোদমে ফুটতে থাকে, শোঁ শোঁ শব্দ ধীরে ধীরে কমে যায় এবং ধোঁয়াও অনেক কম। এ সময় চা-পাতা দেওয়ার জন্য আমরা চুলা থেকে কেতলি নামালে দেখি আবার ধোঁয়া বেরোতে শুরু করেছে। অর্থাৎ চুলার ওপরে থাকার সময় ধোঁয়া কম আর নামালে বেশি। সাধারণ বিবেচনায় মনে হয় বেশি তাপে বেশি ধোঁয়া বেরোবে, কিন্তু বাস্তবে উল্টো চিত্র।

Visit rouesnews.click for more information.

তৃতীয় স্তরে পানি পুরোদমে ফুটতে থাকে, শোঁ শোঁ শব্দ ধীরে ধীরে কমে যায় এবং ধোঁয়াও অনেক কম

এর কারণ হলো, ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রারও বেশি তাপে পানি পুরোপুরি বাষ্পীভূত হয়। এই বাষ্পের রং বা গন্ধ নেই এবং দৃশ্যমান নয়। যে বাষ্প আমরা দেখি সেটা পুরোপুরি বাষ্প তখনো হয়নি এবং কিছু বাষ্পের সঙ্গে অ-বাষ্পীভূত গরম পানির ক্ষুদ্রাতিক্ষুদ্র বিন্দু। সে জন্যই কেতলির পানি পুরো বাষ্পীভূত হতে শুরু করলে ধোঁয়া কমে যেতে দেখা যায়। কারণ, এর আগে পর্যন্ত পর্যাপ্ত তাপে সম্পৃক্ত না হওয়ায় বাষ্পের সঙ্গে গরম পানির কিছু পানির কিছু অ-বাষ্পীভূত ধোঁয়ার মিশ্রণ ঘটে, যা কুয়াশার মতো দৃশ্যমান। আবার চুলা থেকে নামানোর পরও ধোঁয়ার পরিমাণ বেড়ে যায়। কারণ, এ সময় পূর্ণ বাষ্প সামান্য তাপ হারিয়ে পানির ধোঁয়ার বিন্দুতে রূপান্তরিত হয় এবং দৃশ্যমান হয়ে ওঠে।

গরম পানি পান করলে কি ত্বক উজ্জ্বল হয়

Read full story at source