গ্রিন পিন সেবা চালু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
· Prothom Alo

কার্ড হোল্ডারদের জন্য গ্রিন পিন সেবা চালু করেছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। এই সেবার মাধ্যমে এখন থেকে অনলাইনেই ডেবিট, ক্রেডিট ও প্রিপেইড কার্ড চালু, পিন ইস্যু, পিন রিসেট কিংবা পিন পরিবর্তন করতে পারবেন গ্রাহকেরা।
Visit esporist.org for more information.
সম্প্রতি রাজধানীর গুলশানে ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে গ্রিন পিন সেবার উদ্বোধন করা হয়। এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এম আওলাদ হোসেন বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক প্রযুক্তিনির্ভর, নিরাপদ ও গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এই গ্রিন পিন সেবা চালুর মাধ্যমে এখন থেকে ব্যাংকের কার্ড হোল্ডাররা অনলাইনে পিন-সংক্রান্ত সব সেবা পাবেন নিরাপদে।
কে এম আওলাদ হোসেন আরও বলেন, বেঙ্গল আই-ব্যাংকিং এবং বেঙ্গল ইন্সপায়ার অ্যাপের মাধ্যমে গ্রাহকদের অনলাইন ব্যাংকিং সেবা নিশ্চিত করছে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক। ফান্ড ট্রান্সফার, এমএফএস লেনদেন (বিকাশ, রকেট, নগদ), ডিপিএস ও এফডিআর অ্যাকাউন্ট খোলার সুবিধা, বাংলা কিউআরের মাধ্যমে পেমেন্ট সুবিধাসহ নানা সুবিধা পাচ্ছেন গ্রাহকেরা।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও নাসিম সিকান্দারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।