বান্দরবানে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

· Prothom Alo

বান্দরবানের রুমা উপজেলায় সাত বছরের এক মেয়েশিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে রুমা থানায় মামলা করেছেন শিশুটির বাবা। মামলায় শৈনুমং মারমা (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। তবে শৈনুমং মারমা পলাতক বলে জানিয়েছে পুলিশ।

Visit moryak.biz for more information.

পরিবারের সদস্যরা জানান, শিশুটি একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ে। বিদ্যালয় ছুটির পর প্রতিবেশীর বাড়িতে বেড়াতে যেত সে। সেখানে শৈনুমং মারমা বিভিন্ন সময়ে একাধিকবার শিশুটিকে ধর্ষণ করেছেন।

শিশুটির মা জানান, তাঁর মেয়ের মধ্যে বিমর্ষ ভাব দেখা যাচ্ছিল, চঞ্চলতাও হারিয়ে ফেলে শিশুটি। একপর্যায়ে সে তার দাদিকে ঘটনার বিষয়ে জানায়। এরপর পরিবারের পক্ষ থেকে শৈনুমং মারমার বিরুদ্ধে মামলা করা হয়।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জিনিয়া চাকমা প্রথম আলোকে বলেন, মামলার আসামি পলাতক। তাঁকে ধরতে অভিযান চালানো হচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়েছে।

Read full story at source