বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

· Prothom Alo

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। তিনি মনীষা আব্রাহামের স্থলাভিষিক্ত হলেন।

আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ কথা জানিয়েছে। ২০২৬ সালের ১ মে থেকে নতুন ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ কার্যকর হয়েছে।

Visit biznow.biz for more information.

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ বছরের বেশি অভিজ্ঞতাসম্পন্ন কাখাবের বেনিদজে একজন অভিজ্ঞ ব্যবসায়ী নেতা। এর মধ্যে ১৫ বছরের বেশি সময় তিনি বোর্ড পর্যায়ের ব্যবস্থাপনা দায়িত্বে ছিলেন। ২০০১ সালে বিএটিতে যোগদানের পর তিনি বাজারজাতকরণ, সরবরাহ ও ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

কাখাবের বেনিদজে কর্মজীবনে ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস অঞ্চল (আজারবাইজান, জর্জিয়া ও আর্মেনিয়া), মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে নেতৃত্ব দিয়েছেন। বিএটি বাংলাদেশে যোগদানের আগে তিনি বিএটি সুইজারল্যান্ড ও বিএটি অস্ট্রিয়ায় মহাব্যবস্থাপক ছিলেন।

বিএটি বাংলাদেশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কাখাবের বেনিদজে ২০২৬ সালের ১ মে বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদে যোগ দেন।

নিয়োগ প্রসঙ্গে কাখাবের বেনিদজে বলেন, ‘মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠানের শক্ত ভিত্তিকে আরও সুদৃঢ় করা, ব্যবসায়িক অগ্রগতি ত্বরান্বিত করা ও বাংলাদেশের প্রবৃদ্ধির যাত্রায় অর্থবহ অবদান অব্যাহত রাখাই হবে আমার অগ্রাধিকার।’

Read full story at source