সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ৩ আগস্ট, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দুবাইয়ে বেনজীরের মুক্তির খবর, কী বলছে ঢাকার পুলিশ

বেনজীর আহমেদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কারাগার থেকে ছাড়া পেয়েছেন, এমন খবর প্রকাশিত হয়েছে। তবে বাংলাদেশ পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে খবরটি নিশ্চিত করতে পারেনি। যদিও পুলিশ সদর দপ্তরের দায়িত্বশীল দুটি সূত্র সম্ভাবনাটি উড়িয়ে দিচ্ছে না। বিস্তারিত পড়ুন...

Visit extonnews.click for more information.

অনিয়মের কারণে যবিপ্রবির ১১ গবেষণাপত্র প্রত্যাহার, আছে সাবেক উপাচার্যেরও

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চুরি ও অনিয়মের অভিযোগে বৈশ্বিক জার্নাল থেকে গবেষণা প্রত্যাহারের তালিকায় নাম রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সাবেক উপাচার্য মো. আবদুল মজিদের। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক। বিস্তারিত পড়ুন...

বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসি পরীক্ষার খাতা দেখছিলেন শিক্ষক, ৪০০ খাতা জব্দ

চায়ের দোকানে বসে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন পরীক্ষক ইকবাল হোসেন (মাঝে)। পাশে বসে থাকা আইরিন লিনজা তাঁর বন্ধু। শনিবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক-সংলগ্ন একটি চায়ের দোকানে

রাতের বেলা চায়ের দোকানে বন্ধুদের নিয়ে আড্ডা দিতে দিতে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করছিলেন সিলেটের এক শিক্ষক। তাঁর বন্ধুরাও উত্তরপত্র মূল্যায়ন করছিলেন বলে অভিযোগ। খবর পেয়ে ওই চায়ের দোকানে গিয়ে শিক্ষককে হাতেনাতে আটক করেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। পাশাপাশি তাঁর কাছ থেকে ৪০০ খাতা জব্দ করেন। বিস্তারিত পড়ুন...

কেন জীবন বাজি রেখে স্পেনে যেতে চাইছেন মরক্কোর হাজারো তরুণ

উত্তর মরক্কোর ফেনিদেক এলাকার কাছে স্পেনের সীমান্ত সেউতা পার হওয়ার চেষ্টা করছেন একদল মানুষ। কাঁটাতারের বেড়া ডিঙিয়ে আফ্রিকায় অবস্থিত এ স্প্যানিশ স্বায়ত্তশাসিত ভূখণ্ডে প্রবেশের চেষ্টা চালান তাঁরা

দক্ষিণ মরক্কোর উপকূলীয় শহর ইমসোয়ানের একটি সার্ফশপে (সার্ফিংয়ের সরঞ্জাম বিক্রির দোকান) কাজ করেন ২৬ বছর বয়সী হামজা (ছদ্মনাম)। দোকানে বসে মুঠোফোনে ইনস্টাগ্রাম দেখছিলেন তিনি। চোখের সামনে ভেসে উঠছিল শৈশবের বন্ধুদের ছবি। গত সেপ্টেম্বরে জীবনের ঝুঁকি নিয়ে কাছের ইউরোপের দেশ স্পেনে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁরা। বিস্তারিত পড়ুন...

মৌসুমীর ইচ্ছায় ঘোড়ার গাড়িতে ওমর সানী, পেছনে ১১৭ গাড়ির বহর

ওমর সানী ও মৌসুমী

ঘোড়ার গাড়িতে ওমর সানীর সঙ্গে সেদিন ছিলেন বাপ্পারাজ, অমিত হাসানসহ আরও অনেকে। আর তাঁদের পেছনে ছিল ১১৭টি গাড়ির বহর। মহাখালী ডিওএইচএস থেকে শাহবাগের শেরাটন হোটেল পর্যন্ত সেই দীর্ঘ গাড়ির লাইনে থমকে যায় রাস্তার অন্যদের গাড়ি চলাচল। বিস্তারিত পড়ুন...

Read full story at source