সরকার বলছে অক্টোবরে, আগস্টেই যোগদান চান প্রাথমিকের নতুন শিক্ষকেরা, অনড় কর্মসূচিতে

· Prothom Alo

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী কর্মসূচিতে অনড় রয়েছেন। চলতি আগস্টের মধ্যেই যোগদান চান তাঁরা।

এর আগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা গত ২৯ জুলাইয়ের মধ্যে যোগদান ও পদায়নের বিষয়ে নির্দিষ্ট রূপরেখা দেওয়ার দাবি জানিয়েছিলেন। তবে দাবি পূরণ না হওয়ায় আজ রোববার (২ আগস্ট ২০২৬) থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি শুরু হবে।

Visit h-doctor.club for more information.

৫০তম বিসিএস মৌখিক পরীক্ষা ১১ আগস্ট শুরু, প্রার্থীদের গুরুত্বপূর্ণ যে যে নির্দেশনা

এর মধ্যে গতকাল শনিবার (১ আগস্ট ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অক্টোবরে যোগদান করানোর সিদ্ধান্তের কথা জানানো হয়। তবে মন্ত্রণালয়ের এ ঘোষণায় সন্তুষ্ট হতে পারছেন না সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা।

সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের দাবি, নিয়োগ বিধিমালা মেনে চলতি (আগস্ট) মাসের মধ্যেই তাদের যোগদান ও পদায়ন নিশ্চিত করতে হবে। যোগদান ও পদায়ন নিশ্চিত করে সুনির্দিষ্ট তারিখসহ লিখিত প্রজ্ঞাপন/অফিস আদেশ সরকারি ওয়েবসাইটে জারি করতে হবে। কোনো মৌখিক আশ্বাস বা সংবাদ মাধ্যমের বিবৃতি সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা বিশ্বাস করছেন না। এ দাবিতে পূর্বঘোষিত লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।

আইইএলটিএসের স্কোর কত দিন বৈধ, দেশভেদে যা জানা জরুরি

এদিকে শনিবার সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১ আগস্ট) বিকেলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন বলেন, প্রাথমিকের জন্য সুপারিশ করা ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতায় এ কাজ বিলম্বিত হয়েছে। আশা করি, ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু হবে।

ট্রেইনি অফিসার নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক, বেতন ৩১ হাজার টাকা

Read full story at source