জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিতের প্যাটার্ন অধ্যায়ের বহুনির্বাচনি
· Prothom Alo

গণিত: বহুনির্বাচনি প্রশ্ন
Visit sportnewz.click for more information.
অধ্যায়–১
১. ৮, ১৬, ২৪, ৩২, ৪০,.....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক. ৪২ খ. ৪৪
গ. ৪৬ ঘ. ৪৮
২. ৪ ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা কত?
ক. ৩৪ খ. ৩০
গ. ২৮ ঘ. ২৬
৩. -৫,-৮,-১১,-১৪,.....তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক. -১৭ খ. -১৯
গ. -২০ ঘ. -২১
প্রাথমিকে মার্শাল আর্ট বাধ্যতামূলক হচ্ছে: ববি হাজ্জাজনিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
৭, ১৪, ২১, ২৮, ৩৫,......একটি সংখ্যা তালিকা।
৪. তালিকার পরবর্তী সংখ্যাটি কত?
ক. ৩৮ খ. ৪০
গ. ৪২ ঘ. ৪৯
৫. তালিকাটি কোন ধরনের সংখ্যার প্যাটার্ন?
ক. স্বাভাবিক সংখ্যা খ. ৭–এর গুণিতকের
গ. জোড় সংখ্যার ঘ. বিজোড় সংখ্যার
নিচের তথ্যের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
১, ৩, ৫, ৭,......, ১৯ একটি সংখ্যা তালিকা।
৬. তালিকাটিতে পদসংখ্যা কয়টি?
ক. ১০টি খ. ৯টি
গ. ৮টি ঘ. ৭টি
৭. সংখ্যাগুলোর যোগফল কত?
ক. ১০৫ খ. ১০২
গ. ১০০ ঘ. ৩৫
৮. ইরাটোস্থেনিস ছাঁকনির সাহায্যে কোন ধরনের সংখ্যা বাছাই করা হয়?
ক. জোড় খ. মৌলিক
গ. বিজোড় ঘ. স্বাভাবিক
৯. নিচের কোন রাশির ১০০তম পদের মান ৪০৩?
ক. ৪ক + ৩ খ. ৪ক - ৩
গ. ৪ক ঘ. ৩ক + ১০০
১০. ১ থেকে ১০০–এর মধ্যে কয়টি সংখ্যাকে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়?
ক. ৪২ খ. ৪০
গ. ৩৬ ঘ. ৩৫
১১. ‘ক’ স্বাভাবিক সংখ্যা হলে—
i. ২ক জোড় সংখ্যা ii. ২ক + ১ বিজোড় সংখ্যা
iii. ক + ১ সর্বদাই জোড় সংখ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. ১ থেকে ১০ পর্যন্ত স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল কত?
ক. ৫৫ খ. ৫০
গ. ৪৫ ঘ. ৩০
১৩. ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাটি কত?
ক. ১ খ. ২
গ. ৩ ঘ. ৫
১৪. ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
ক. ১০টি খ. ১৫টি
গ. ২০টি ঘ. ২৫টি
১৫. ২০–এর মৌলিক গুণনীয়ক কোনটি?
ক. ১ খ. ৫
গ. ১০ ঘ. ১৫
সঠিক উত্তর
১. ঘ ২. ক ৩. ক ৪. গ ৫. খ ৬. ক ৭. গ ৮. খ ৯. ক ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. খ ১৪. ঘ ১৫. খ
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা