২ সাংবাদিক ও ২৫ অভিনেতা–অভিনেত্রীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

· Prothom Alo

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে ২ জন সাংবাদিক এবং ২৫ জন নাট্যব্যক্তিত্ব ও অভিনয়শিল্পীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধে উসকানি দেওয়ার অভিযোগ করা হয়েছে। রাষ্ট্রসংলাপ ফোরাম নামের একটি সংগঠন আজ রোববার এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছে।

Visit biznow.biz for more information.

যে দুজন সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাঁরা হলেন আনিস আলমগীর ও সোমা ইসলাম।

আর অভিনয় পেশার সঙ্গে সম্পৃক্ত যে ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে তাঁদের মধ্যে কারাবন্দী সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এবং সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ আছেন। এ ছাড়া অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়ক রিয়াজ আহমেদ, অভিনেত্রী অরুণা বিশ্বাস, শমী কায়সার, রোকেয়া প্রাচী রয়েছেন।

তালিকায় আরও রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি ও নিপুণ আক্তার, অভিনেত্রী তানভীন সুইটি, নাট্যব্যক্তিত্ব হৃদি হক, অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, অভিনেতা সাজু খাদেম, অভিনেত্রী সোহানা সাবা, মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুল, অভিনেত্রী শামীমা তুষ্টি, অভিনেত্রী আশনা হাবীব ভাবনা, চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী সুজাতা আজিম, চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা আজিজুল হাকিম, অভিনেতা চন্দন রেজা, মডেল মারিয়া কিসপট্টা, শান্তা ফারজানা মোবিন মেহেদী ও অভিনেতা হিরো আলম।

চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াস। তাঁর অভিযোগ, এই ২৭ জন ব্যক্তি জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে প্ররোচনা, সহযোগিতা ও উসকানি দিয়েছেন। এ বিষয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও আইনানুগ তদন্ত দাবি করছেন তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তিনি এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তবে অভিযোগের ভেতরে কী আছে, তা তিনি এখনো দেখেননি। অভিযোগটি তাঁরা তদন্ত সংস্থায় পাঠাবেন। তদন্ত সংস্থা বিষয়টি খতিয়ে দেখবে।

Read full story at source