ইসরায়েলের বিরোধিতার মুখে আবার মানবাধিকার প্রধান হলেন ফলকার টুর্ক

· Prothom Alo

ইসরায়েলের বিরোধিতা সত্ত্বেও আবারও জাতিসংঘের মানবাধিকারপ্রধান হলেন ফলকার টুর্ক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও রাশিয়ার আপত্তি সত্ত্বেও টুর্ক আরও চার বছর মেয়াদে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নির্বাচিত হয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদে ১৪৪-১০ ভোটে প্রস্তাবটি পাস হয়েছে।

জাতিসংঘের সাধারণ পরিষদে গত শুক্রবারের এই ভোটের মাধ্যমে ২০২২ সাল থেকে দায়িত্ব পালন করে আসা টুর্ক ১৯৯৩ সালে পদটি সৃষ্টির পর প্রথম ব্যক্তি হিসেবে পরপর দুই মেয়াদে জাতিসংঘের মানবাধিকারপ্রধান হওয়ার রেকর্ড গড়লেন।

Visit esporist.com for more information.

অস্ট্রিয়ার আইনজীবী টুর্ক ১৯৯৯ সালে জাতিসংঘে যোগ দেন এবং সংস্থাটির শরণার্থীবিষয়ক এজেন্সিতে কাজ শুরু করেন। এই সুবাদে তিনি মালয়েশিয়া, কসোভো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে দায়িত্বে ছিলেন।

জাতিসংঘের মানবাধিকারপ্রধান হিসেবে দায়িত্ব পালনকালে গাজায় ইসরায়েলের গণহত্যার যুদ্ধ এবং ইউক্রেনে রাশিয়ার আক্রমণের তীব্র সমালোচনা করেছেন টুর্ক। এ ছাড়া আফগানিস্তান, সুদান, বাংলাদেশ, মিয়ানমার ও নিকারাগুয়ার সংঘাত ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়েও সরব ছিলেন তিনি।

Read full story at source