তরুণদের কাছে ডোরাকাটা নকশা এখন বেশ জনপ্রিয় কেন
· Prothom Alo
যুগের পর যুগ ফ্যাশন-দুনিয়ায় জনপ্রিয়তা ধরে রেখেছে এই সমান্তরাল রেখার ধারা। রং, আকার আর বিন্যাসের বৈচিত্র্য এসেছে। ব্যবহারের পরিধিও বেড়েছে।
Visit sports24.club for more information.
স্ট্রাইপ বা ডোরাকাটা নকশা নতুন কোনো ধারা নয়। ফরমাল পোশাক, ফ্যাশনেবল ক্যাজুয়াল পোশাক, ঘুমের পোশাক—সবেতেই ছিল ও আছে ডোরাকাটা নকশা। তবে পোশাকের কাট ও ডিজাইনে নিত্যই হচ্ছে পরিবর্তন।
ফ্যাশন ডিজাইনার লিপি খন্দকার যেমনটা বলছিলেন, স্ট্রাইপ, চেক ও ডটের মতো আদি নকশা কখনো হারায় না। স্ট্রাইপ এমন এক নকশা, যাকে ভিত্তি করে বহু নকশা গড়া যায়। রেখাগুলোকে নানানভাবে সাজানো যায়। শুধু রেখার বৈচিত্র্যেই নকশা পায় পূর্ণতা। আর এই নকশা যেকোনো কাপড়ে এবং যেকোনো কাটের পোশাকেই মানায়।
ডোরাকাটা নকশার সঙ্গে অন্যান্য অনেক নকশাকে কাজে লাগানো যায়। একরঙা একটা পোশাকের সঙ্গেও আপনি ডোরাকাটা পোশাক মিলিয়ে পরতে পারবেন। ডট নকশার সঙ্গেও মানায় ডোরাকাটা। বিভিন্ন ধারার নকশার পোশাকে পাইপিং হিসেবে ডোরাকাটা কাপড় কাজে লাগানো যায়। যেমনটা করেন লিপি খন্দকার।
পোশাকের প্লিট কিংবা কলারে ভিন্নতা আনতেও ব্যবহার হতে পারে ডোরাকাটা। কিংবা ধরা যাক, আপনার জামার ডোরাকাটা আড়াআড়ি। এর সঙ্গে আপনি এমন একটা প্যান্ট পরতে পারেন, যাতে লম্বালম্বি ডোরাকাটা নকশা আছে। তাতেও আপনাকে দেখাবে একটু আলাদা। নারী বা পুরুষ যে কেউই পরতে পারেন ডোরাকাটা নকশার পোশাক।
ডোরাকাটা নকশায় দেখা যাচ্ছে ভিন্নতারঙে ও গড়নে বৈচিত্র্য
ডোরাকাটা নকশায় রঙের বৈচিত্র্যময় ব্যবহার সম্পর্কে জানালেন ক্লাব হাউসের প্রোডাক্ট রিসার্চ, ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক এবং ডিজাইন ও ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং বিশেষজ্ঞ ইফতেখারুল ইসলাম। নানা রকম রং দিয়েই হতে পারে ডোরাকাটা নকশা। কাছাকাছি রঙের ডোরাকাটা নকশা পছন্দ করতে পারেন কেউ কেউ। কারও আবার একই রঙের হালকা এবং গাঢ় শেড ব্যবহার করে তৈরি করা ডোরাকাটা নকশা পছন্দ হতে পারে। আবার একেবারে বিপরীত রঙের উজ্জ্বল ডোরাকাটা নকশাও থাকতে পারে পোশাকে।
তবে কোন ধরনের রং কোন উপলক্ষের জন্য ব্যবহার করা হচ্ছে, তা গুরুত্বপূর্ণ। ধরা যাক, আপনার এমন একটি পোশাক পছন্দ হলো, যাতে শুভ্রসাদার ওপর উজ্জ্বল লাল রঙের চওড়া ডোরাকাটা নকশা আছে। এটি একটি ‘বোল্ড ফ্যাশন স্টেটমেন্ট’। তবে এটিকে ফরমাল পোশাক হিসেবে ব্যবহার করার তেমন সুযোগ নেই। অন্যদিকে আকাশি রঙের সুতি কাপড়ে সাদা ডোরাকাটা নকশা করা থাকলে তা আপনাকে এনে দিতে পারে ফরমাল ‘লুক’।
কিন্তু ক্যাজুয়াল পোশাকের ডোরার প্রস্থে থাকতে পারে ভিন্নতা। একটি সরু ডোরা, পরেরটি হয়তো একটু চওড়া ডোরা। আবার ডোরাগুলোর মধ্যে দূরত্ব সমান না-ও হতে পারে। শীতে তুলনামূলক চওড়া ডোরার পোশাক পরা হয়ে থাকে। গরমের জন্য সরু ডোরা কিংবা সরু ও চওড়া ডোরার সমন্বয়ও বেছে নেওয়া যেতে পারে।
ম্যাডোনার বয়স ৬৭, শাকিরার ৪৯, বিশ্বকাপের মঞ্চে তাঁরাই এত এনার্জেটিক কীভাবে?বহুমুখী উপযোগিতা
পরিবেশবান্ধব, টেকসই ধারার ফ্যাশন ডিজাইনার ও শিক্ষক আফসানা ফেরদৌসী বলছিলেন, ‘স্ট্রাইপ এমন একটি ডিজাইন উপাদান, যা ফ্যাশনের একটি চিরন্তন ভাষা। আমার কাছে এটি শুধু একটি প্যাটার্ন নয়, বরং তা পোশাকে ছন্দ, গতি এবং ব্যক্তিত্ব প্রকাশের একটি শক্তিশালী মাধ্যম।’ আধুনিক ফ্যাশনধারায় স্ট্রাইপের ব্যবহার অনেক বেশি সৃজনশীল। তির্যক রেখা, মাল্টিডিরেকশনাল স্ট্রাইপ (আলাদা আলাদা দিকের রেখা) এবং সাহসী রঙের ব্যবহারের কথা বলছিলেন তিনি।
মিনিমাল লুক’ এবং ‘কনটেম্পোরারি লুক’ তৈরি করতে ডোরাকাটা নকশা দারুণ গুরুত্ব পাচ্ছে।বিভিন্ন টেক্সচার (গঠনবিন্যাস), এমব্রয়ডারি, প্রিন্ট ও তাঁতের কাজের সঙ্গে স্ট্রাইপের সমন্বয় করছেন এ যুগের ডিজাইনাররা। প্রাণবন্ত, আকর্ষণীয় ও ‘স্টেটমেন্ট লুক’ তৈরি করতে স্ট্রাইপের বহুমুখী বৈচিত্র্য কাজে লাগানো যায়।
আবার শান্ত, পরিশীলিত ও অভিজাত সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে একই রঙের একাধিক শেড। একই রঙের ভিত্তিতে করা ডোরাকাটা নকশা (মনোক্রোম্যাটিক স্ট্রাইপ) বৈশ্বিক ফ্যাশনধারায় খুব জনপ্রিয়। সূক্ষ্ম ডোরাকাটার (ফাইন স্ট্রাইপ বা পিন স্ট্রাইপ) ব্যবহার দেখা যায় ফরমাল পোশাকে।
এক রাতে ইয়ামালের প্রেমিকা ইনেসের ফলোয়ার কত বেড়েছে, জানলে অবাক হবেননানা কাজে ডোরাকাটা নকশা
ডোরাকাটা নকশা বিষয়ে আলাপ হলো ফ্যাশন হাউস টুয়েলভেও। জানা গেল, মেটে ধরনের টোন (আর্থ টোন) এবং প্যাস্টেল রং তরুণদের কাছে এখন বেশ ‘ট্রেন্ডি’। উজ্জ্বল রং কিংবা একাধিক রঙের সমন্বয়ও জনপ্রিয়। তুলনামূলক চওড়া স্ট্রাইপের ক্যাজুয়াল পোশাক পছন্দ করছেন তাঁরা। নিট বা জার্সি ফেব্রিকসে বোল্ড স্ট্রাইপ বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।
ডোরাকাটা নকশা ‘ইলুইশন’ও তৈরি করেডোরাকাটা নকশা ‘ইলুইশন’ও তৈরি করে। যেমন লম্বালম্বি ডোরাকাটা পোশাকে আপনাকে কিছুটা হলেও লম্বা এবং ছিপছিপে দেখাবে। আবার কাঁধের দিকটায় আড়াআড়ি ডোরাকাটা থাকলে কাঁধটা তুলনামূলক চওড়া দেখায়। তাই প্রয়োজন বুঝে আড়াআড়ি ডোরাকাটা কাপড় ব্যবহার করা যায় পোশাকের নির্দিষ্ট অংশে।
শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, কুর্তা, পাঞ্জাবি, ট্রাউজার, কো-অর্ড, ব্লেজার, প্যান্ট, এমনকি শাড়িসহ সব ধরনের পোশাকেই ডোরাকাটা নকশার ব্যবহার করা হচ্ছে। নানা অনুষঙ্গেও ব্যবহার করা হচ্ছে এই নকশা।
কেন প্লাস্টিকের ব্যাগে ‘বিশ্বকাপ ট্রফি’ নিয়ে মাঠ ছাড়লেন মার্ক কুকুরেয়া?