দিল্লিতে আন্দোলনে শাবানা, প্রকাশ রাজ বললেন, ‘আপনাদের সঙ্গেই আছি’

· Prothom Alo

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ কয়েকটি দাবিতে রাজধানী নয়াদিল্লিতে গতকাল সোমবার সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি দিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)।

Visit rocore.sbs for more information.

নয়াদিল্লির যন্তর মন্তর আবারও বড় এক ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রবিন্দু। এই আন্দোলনে একে একে সংহতি জানাতে এসেছেন অভিনেত্রী শাবানা আজমি, অভিনেতা প্রকাশ রাজ, মডেল ও অভিনেত্রী পুনম পান্ডেসহ বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিরা। আন্দোলনের মুখ হয়ে উঠেছেন লাদাখের পরিবেশকর্মী ও উদ্ভাবক সোনম ওয়াংচুক, যিনি অনির্দিষ্টকালের অনশন শুরু করে বিষয়টিকে জাতীয় আলোচনায় নিয়ে এসেছেন।

গতকাল ভারতীয় সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে আন্দোলনকারীরা ‘চলো সংসদ’ কর্মসূচি ঘোষণা করলেও কড়া নিরাপত্তার কারণে তাঁদের সংসদ অভিমুখে এগোতে দেয়নি দিল্লি পুলিশ। পরিস্থিতি ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

আন্দোলনের সূত্রপাত কীভাবে?
এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি নামের একটি ছাত্র ও তরুণদের প্ল্যাটফর্ম।

তাদের অভিযোগ, সাম্প্রতিক বিভিন্ন জাতীয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষা পরিচালনায় অনিয়ম এবং স্বচ্ছতার অভাব শিক্ষার্থীদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। এসব অভিযোগের জেরে তারা গত ৬ জুন থেকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছে।

আন্দোলনে নতুন গতি আসে ২৮ জুন, যখন সোনম ওয়াংচুক অনির্দিষ্টকালের অনশন শুরু করেন।

শাবানা আজমি। ইনস্টাগ্রাম

‘থ্রি ইডিয়টস’ সিনেমার বাস্তব অনুপ্রেরণা হিসেবে পরিচিত ওয়াংচুক দীর্ঘদিন ধরে শিক্ষা ও পরিবেশ নিয়ে কাজ করছেন। তিনি বলেন, বিষয়টি কোনো রাজনৈতিক দলের নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।

টানা অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ জুলাই পুলিশ তাঁকে যন্তর মন্তর থেকে সরিয়ে হাসপাতালে ভর্তি করে। আদালতে তাঁর স্বাস্থ্য নিয়ে করা একটি আবেদনের পর এই পদক্ষেপ নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার ঘটনাও আন্দোলনকে আরও আলোচনায় নিয়ে আসে।

দুইবার আত্মহত্যার চেষ্টা, পেট্রলপাম্পে কফি বিক্রেতা থেকে আজকের শাবানা

শাবানা আজমির আবেগঘন মুহূর্ত
গত রোববার সন্ধ্যায় যন্তর মন্তরে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন শাবানা আজমি।

সেখানে কয়েক দিন ধরে অনশনরত এক নারী আন্দোলনকারীর পাশে বসে তাঁর হাত ধরে চুম্বন করেন শাবানা। পরে স্নেহভরে তাঁর মুখে হাত বুলিয়ে সাহস জোগান।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই এটিকে আন্দোলনের অন্যতম আবেগঘন মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। মঞ্চে বক্তব্য দিয়ে শাবানা বলেন, তিনি সোনম ওয়াংচুক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে আছেন।

প্রকাশ রাজ। অভিনেতার ইনস্টাগ্রাম থেকে

প্রকাশ রাজের বার্তা
অভিনেতা প্রকাশ রাজও আন্দোলনে যোগ দিয়ে বলেন, ‘আজ রাতে আমি আপনাদের সঙ্গেই আছি। সামনে কী হয়, আমরা দেখব।’ পরে সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলনস্থল থেকে ভিডিও প্রকাশ করে তিনি লেখেন, ‘আমাদের দেশের তরুণেরা শুধু প্রশ্ন করছে।’ ভিডিওতে তাঁর পেছনে আন্দোলনকারীদের স্লোগান দিতে দেখা যায়।
পুনম পান্ডেরও সমর্থন

এর আগে অভিনেত্রী পুনম পান্ডেও আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, এটি কোনো রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়; এটি শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রশ্ন।

হিন্দুস্তান টাইমস অবলম্বনে

Read full story at source