ককরোচ পার্টির আন্দোলনে আটক স্বরার স্বামী ফাহাদ আহমেদ, বলিউড তারকাদের প্রতিবাদ

· Prothom Alo

ভারতে নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। গতকাল সোমবার (২০ জুলাই) দিল্লিতে দলের ‘সংসদ চলো’ কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের পাশাপাশি মুম্বাইয়েও বিক্ষোভকারীদের আটকের ঘটনা ঘটে। এ সময় বলিউড অভিনেত্রী স্বরা ভাস্করের স্বামী ও রাজনৈতিক কর্মী ফাহাদ আহমেদকে আটক করে মুম্বাই পুলিশ।

স্বরা ভাস্কর ও ফাহাদ আহমেদ

ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে স্বরা দাবি করেন, মুম্বাইয়ের দাদারের চৈত্যভূমি এলাকায় বিক্ষোভ চলাকালে পুলিশ ফাহাদকে আটক করে। ভিডিওতে ফাহাদকে বলতে শোনা যায়, ‘আমাকে কেন গ্রেপ্তার করছেন?’ স্বরার দাবি, তাঁকে ও অন্য কয়েকজন বিক্ষোভকারীকে মাহিম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়।

Visit betsport.cv for more information.

আরেকটি ভিডিও প্রকাশ করে স্বরা অভিযোগ করেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে মুম্বাই পুলিশ। তিনি লেখেন, ‘এটি গণতন্ত্রের জন্য লজ্জাজনক’ সমর্থকদের শান্তিপূর্ণভাবে চৈত্যভূমিতে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

ককরোচ জনতা পার্টির আন্দোলনে শাবানা ও প্রকাশ রাজ। কোলাজ

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সিজেপির সমর্থনে চৈত্যভূমিতে জড়ো হওয়া কয়েকজনকে পুলিশ আটক করে। পুলিশের অভিযানে কয়েকজন আহত হওয়ার খবরও পাওয়া গেছে। তবে ঠিক কতজন আটক বা আহত হয়েছেন, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি কর্তৃপক্ষ।

ব্যাংকের ক্যাশিয়ার থেকে শত কোটির মালিক ভাস্কর. . .

একই দিনে দিল্লিতে সিজেপির ‘সংসদ চলো’ কর্মসূচিতে নিট পরীক্ষায় অনিয়মের তদন্ত ও শিক্ষা সংস্কারের দাবিতে হাজারো মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করে। এই কর্মসূচিতে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি।

ভারতের সংসদ অভিমুখে যাত্রা করতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকেরা যন্তর মন্তরের কাছে জড়ো হন। ২০ জুলাই ২০২৬, নয়াদিল্লি

সিজেপির আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বলিউডের আরও কয়েকজন তারকা। অভিনেত্রী ভূমি পেডনেকর বলেন, ‘সহিংসতা কোনো সমস্যার সমাধান নয়।’
অভিনেত্রী হুমা কুরেশি ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শান্তিপূর্ণ আন্দোলনকারীদের বিরুদ্ধে কেন বলপ্রয়োগ করা হলো, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি সরকারের প্রতি আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

হুমা কুরেশি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে হুমা লেখেন, ‘আজকের দৃশ্যগুলো অনেক দিন আমার মনে থাকবে। শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর এমন কঠোর শক্তি প্রয়োগ ও লাঠিপেটার ঘটনা দেখে আমি গভীরভাবে দুঃখ পেয়েছি। এই পরিস্থিতি আরও বেশি ধৈর্য, আরও বেশি মনোযোগ দিয়ে শোনা এবং আরও বেশি আলোচনার মাধ্যমে সামলানো যেত।’

হুমা কুরেশি আরও লেখেন, ‘আমরা ভারতের জনগণ এই সরকারকে নির্বাচিত করেছি। তাই আজ আমাদের সবারই প্রশ্ন করার ও জবাবদিহি প্রত্যাশা করার অধিকার রয়েছে। আমরা একটি বিশাল ও বৈচিত্র্যময় দেশ। সব বিষয়ে আমাদের সবার মত এক হতে হবে না। তবে আমরা নিশ্চয়ই একমত হতে পারি যে, কোনো নাগরিকের বিরুদ্ধে বলপ্রয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে তার কথা মর্যাদার সঙ্গে শোনা উচিত।’

এ ছাড়া শিক্ষার্থীদের ওপর পুলিশের পদক্ষেপের সমালোচনা করেছেন সোনাক্ষী সিনহা, দিয়া মির্জা, সোনু সুদ, বীর দাস, অদিতি রাও হায়দারি, সুতপা সরকার, নন্দিতা দাস ও দিলজিৎ দোসাঞ্জ। আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন তারকা দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা।

ইন্ডিয়া টুডে অবলম্বনে

Read full story at source