‘সন্তানের মৃত্যুর ক্ষতিপূরণ হয় না, বিচার চাই’
· Prothom Alo

রাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানটির ২৮ শিক্ষার্থী, ৩ জন শিক্ষক, ৩ জন অভিভাবক, ১ জন আয়াসহ মোট ৩৫ জন নিহত হন। এ ছাড়া যুদ্ধবিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামও প্রাণ হারান। আজ সোমবার এ দুর্ঘটনার এক বছর পূর্ণ হলো। এক অভিভাবক বলেন, ‘সন্তানের মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
Visit newsbetting.cv for more information.