বৃষ্টির পানিতে ডুবেছে জনজীবন
· Prothom Alo
টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের শমসের পাড়া যেন এক অস্থায়ী জলনগরে পরিণত হয়েছে। কোমরপানি ঢুকে পড়েছে ঘরবাড়ি, সড়ক, রেলপথ ও হাসপাতাল এলাকায়। কোথাও আটকে আছে অ্যাম্বুলেন্স, কোথাও পানির মধ্য দিয়েই হাসপাতালে ছুটছেন রোগীর স্বজন। ঘরে পানি ঢুকে পড়ায় অনেক পরিবার বাধ্য হয়ে আশ্রয় নিয়েছে স্থানীয় বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে। জলাবদ্ধতার এই দীর্ঘস্থায়ী দুর্ভোগে স্বাভাবিক জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। ছবিগুলোতে উঠে এসেছে পানিবন্দী মানুষের অসহায়তা, প্রতিদিনের সংগ্রাম এবং দ্রুত পানিনিষ্কাশনের প্রত্যাশা
Visit moryak.biz for more information.
রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলরেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে পানির উচ্চতা পরিমাপ করছেন রেলের কর্মকর্তা ও কর্মচারীরাটানা বৃষ্টির পরও সড়কে জমে আছে পানি, দুর্ভোগে পথচারী ও যানবাহনজলাবদ্ধ সড়কে পানিতে আটকে পড়ে একটি অ্যাম্বুলেন্সহাসপাতালের পথে—হাঁটুপানি মাড়িয়ে রোগীর স্বজনের যাত্রাশমসের পাড়া এলাকাজুড়ে যত দূর চোখ যায়, শুধু পানি আর পানিঘরে ঢুকে পড়া পানি পরিষ্কার করতে ব্যস্ত এক বাসিন্দাঘরের মেঝে ডুবে যাওয়ায় খাটের ওপরই চলছে পরিবারের দৈনন্দিন জীবনহাসপাতালে ভর্তি মাকে দেখতে ছোট বোনকে সঙ্গে নিয়ে বুকপানি মাড়িয়ে এগিয়ে যাচ্ছেন এক কিশোরীশমসের পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বহু পরিবার