নতুন বেতনের প্রস্তাব শিগগির মন্ত্রিসভায় যাবে
· Prothom Alo

নবম বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির চূড়ান্ত প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। সচিবালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত কমিটির বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির শেষ বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
Visit tr-sport.bond for more information.