ফুটবল সিগমা: প্রথম ধাপে ১৮৭ জন পেলেন এক হাজার টাকা করে পুরস্কার
· Prothom Alo
বিশ্বকাপের উদ্বোধনী দিন থেকেই প্রথম আলোর আয়োজনে চলছে ‘ফুটবল সিগমা’ কুইজ প্রতিযোগিতা।
Visit newsbetting.cv for more information.
প্রতিদিন লিডারবোর্ডে থাকা শীর্ষ ১১ জন অংশগ্রহণকারীর প্রত্যেকে পাচ্ছেন ১ হাজার টাকা করে পুরস্কার। ইতিমধ্যে ফুটবল সিগমার প্রথম ধাপ শেষে ১৮৭ জন বিজয়ীর প্রত্যেকে বিকাশে এ পুরস্কার পেয়েছেন।
কুইজে অংশ নিয়ে পুরস্কার জেতার আনন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন অনেকেই। তাঁদেরই একজন নেত্রকোনার মোহাম্মদ হিমেল। নিজের বিকাশ নম্বরে পুরস্কারের টাকা পাওয়ার খুদে বার্তাটির স্ক্রিন শট শেয়ার করে ক্যাপশনে লিখেছেন—‘আলহামদুলিল্লাহ। ফুটবল সিগমার ডে–১০ ও ডে–১৫-এর বিজয়ী হয়েছি। প্রথম আলোকে ধন্যবাদ, বিশ্বকাপ ফুটবল উপলক্ষে এমন একটা আয়োজন করার জন্য।’
ফেসবুকে রিলস প্রকাশের মাধ্যমে পুরস্কার পাওয়ার উচ্ছ্বাস প্রকাশ করেছেন খুলনার মো. আল আমিন। ১৮ সেকেন্ডের ভিডিওতে তিনি বলেন, ‘প্রথম আলোকে ধন্যবাদ, ফুটবল সিগমার প্রতিদিনের বিজয়ীর পুরস্কারের অর্থ আমার মোবাইলে পাঠানোর জন্য। আমি আমার বিকাশে ১ হাজার টাকা পেয়েছি।’
পুরস্কারপ্রাপ্ত আরেকজন লক্ষ্মীপুরের ফেরদৌস সাজিদ জুয়েল। নিজের ফেসবুকে তিনি লেখেন, ‘প্রথম আলো আয়োজিত ফুটবল সিগমায় নিজের ফুটবল জ্ঞান যাচাই করতেই মূলত অংশ নিয়েছিলাম। কিন্তু ১৬তম দিনের বিজয়ী হওয়ার সৌভাগ্য অর্জন করব, তা কখনো ভাবিনি। বিজয়ী হিসেবে নিজের নাম দেখতে পাওয়া আর পুরস্কার পাওয়ার মুহূর্ত ছিল সত্যিই দারুণ আনন্দ ও গর্বের।’
প্রতিদিনের ১১ জন বিজয়ীর পাশাপাশি ফুটবল সিগমায় বিশ্বকাপের ‘গ্রুপ পর্ব’ শেষে সর্বোচ্চ পয়েন্টধারী দুজন পাবেন একটি করে ই-বাইক। ‘রাউন্ড অব ৩২’ ও ‘রাউন্ড অব ১৬’ শেষে দ্বিতীয় ধাপের লিডারবোর্ডে শীর্ষ দুজনের প্রত্যেকে পাবেন একটি করে এলইডি টিভি। আর পুরো টুর্নামেন্ট শেষে তিন ধাপ মিলিয়ে সর্বোচ্চ মোট পয়েন্ট অর্জনকারী পাবেন মেগা পুরস্কার আইফোন-১৭ প্রো ম্যাক্স।
কুইজ খেলতে ভিজিট করুন footballsigma.prothomalo.com।